দেলওয়ার হোসেন সেলিম, প্যারিস (ফ্রান্স): লতিফিয়া আইডিয়াল
সোসাইটি, বার্সেলোনার প্রতিষ্ঠাতা সভাপতি, গিয়াস
উদ্দিন এক সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে আসেন। দুদিনব্যাপী প্যারিসে সফরকালে
তিনি এখানকার সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ১২অক্টোবর সোমবার সন্ধ্যায় স্হানীয় গারে দো নর্দের ক্যাফে
পারিসিয়ানে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন মির্জা শফিকুল ইসলাম। মিজানুর রহমানের
সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আবু সিদ্দিক আনসারী, হাফিজ এখলাছুর রহমান রাজু, মোনজ্জির
আলী, মাওলানা মাশুক আহমদ, কাজী আব্দুল মুহিত, সৈয়দ মাহদী হাসান, কাওসার আহমদ মুন্না,
সাংবাদিক লুৎফুর রহমান বাবু ,সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম প্রমুখ। এসময় ফ্রান্সের
আনজুমানে আল ইসলাহ, সিলসিলায়ে ফুলতলী, আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক
ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন