মাম হিমু,প্যারিস-ফ্রান্স থেকে: ফ্রান্স বিএনপির সভাপতি-সাধারণ
সম্পাদকের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার, গঠনতন্ত্র বিরুধী কার্যক্রম ও অরাজনৈতিক
অদূরদর্শীতার অভিযোগ এনে সভা করেছে
ফ্রান্স বিএনপির বৃহত একটি অংশ । রোববার প্যারিসের
ওয়েব সুশি রেস্টুরেন্টে দলের বর্তমান কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যের উপস্থিতে ফ্রান্স
বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী হাবীবের সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক রেজাউল করিম
ও গোলাম আবেদীন কায়সারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এম এ রহিম, রুহুল
আমিন আব্দুল্লা, মাহবুবুর রহমান রাঙা, হেনু মিয়া, রশিদ পাটোয়ারী, সহ- সাংগঠনিক সম্পাদক
আজিজুর রহমান, মারুফ মুন্না, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দিব্য রয়, যুবদল সভাপতি আহমদ
মালেক, যুব বিষয়ক সম্পাদক মোঃ আজমল, স্বেচ্ছাসেবক সম্পাদক মির্জা আব্দুল হান্নান, ফ্রান্স
যুব দলের যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস
প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্থতা,
আরাফাত রহমান কোকোর মাফফেরাত ও দলের নেতা কর্মীদের জন্য দোয়া করা হয়। পরে যুগ্ম সাধারণ
সম্পাদক কবির হুসেন পাটোয়ারী ফ্রান্স বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র বিরুধী
বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতার ও অরাজনৈতিক অদূরদর্শীতার নানা কার্যকলাপের ব্যাখ্যা
দেন। বক্তারা বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ বলেন, সাধারন
সম্পাদক নিজে দলীয় প্যাডে সেচ্ছায় অব্যাহতি নিয়েছেন, তারপরও তিনি দলের গঠনতন্ত্র বিরুধী
কেন্দ্রিয় অনুমোদিত কমিটিতে নিজের ইচ্ছায় আরো ৭ জন কে কমিটির অর্ন্তভুক্ত করেছেন ।
কমিটি ঘোষণার পর এক দিনের জন্যও তারা কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে মিলিত হতে ব্যর্থ
হয়েছেন। এমনকি দীর্ঘ দিন ধরে দলের এই দুই শীর্ষ নেতার মুখ দেখা দেখি বন্ধ ছিল। এখন
২ নেতা মিলে দলের বৃহত অংশের মতামত উপেক্ষা করে নিজের মত দলের কার্যক্রম চালাচ্ছেন
। দলের নেতাকর্মীদের না জানিয়ে দল সর্বস্ব নেতা হাসানুল হক ইনুকে প্র্রতিহত করতে ব্যর্থ
হয়েছেন । ৮/১০জন কর্মীকে নিয়ে সেখানে ফটো সেশন করেছেন । বক্তরা আরো বলেন, আসন্ন অবৈধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরের প্রতিহত করতে নেতাকর্মীরা যখন প্রস্তুতি নিচ্ছেন,
তখন নেতাকর্মীদের মতামত উপেক্ষা সভাপতি-সাধারন সম্পাদক আওয়ামীলীগের
এজেন্টা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন । এমন পরিস্তিতে নেতাকর্মীরা আর এ নেতৃত্বের
প্রতি আস্থা রাখতে পারছেন না। বক্তরা ফ্রান্স বিএনপির কার্যক্রম কে আরো গতিশীল করতে
দলের শতাধিক নেতা কর্মীর অনাস্থা বিবেচনা করে সভাপতি ও সাধারণ সম্পাদক অব্যাহতি দেওয়ার
জন্য দলের কান্ডারী তারেক রহমান প্রতি আহবান জানান । এ সময় বর্তমান কমিটির সভাপতি ও
সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ১৫১ সদস্য বিশিষ্ট
কমিটির ৯৮ জন সদস্য লিখিত অনাস্থা একটি কপির সাংবাদিকদের সামনে তুলে ধরেন । সভায় উপস্থিত
ছিলেন সালাহ আহমেদ, এমদাদুল হক ইমরান, হাসান আহমেদ, এইচ আজিজুল হক, ইলিয়াস কাজল, জগলুল
হুসেন, তৌহীদ চৌ, মাহবুবুর রহমান পাটোয়ারী, মাজহারুল ইসলাম, শায়েক খান, কমল খান, চঞ্জল
মিয়া, খালেদ হাসান শামিম, ফইয়সাল, মাহাম্মদ নাসির, জামাল আহমেদ, ফজলু মিয়া প্রমুখ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন