মোঃ কামরুজ্জামান, ফ্রান্স :
ফ্রান্সের তুলুজে বাংলাদেশী
খ্রিষ্টান কমিউনিটি, তুলুজ, ফ্রান্স এর
আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মিলনমেলা
ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তুলুজে
বসবাসরত খ্রিষ্টান কমিউনিটির নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল ২৫শে অক্টোবর ২০১৫, রবিবার তুলুজের সেন্ট সেরনা চার্চ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দীর্ঘ ব্যস্ততার অবসরে এ মিলনমেলা তুলুজে বসবাসরত খ্রিষ্টান কমিউনিটির প্রবাসী বাঙালিদের দেয়
অফুরন্ত আনন্দ। এই দিন তারা মেতেছিল উৎসবের আমেজে। শুধু তাই
নয়, সুদুর প্যারিস সহ বিভিন্ন শহরে
ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্রিষ্টান কমিউনিটির বাংগালীর অন্তরে দোলা দিয়ে যায় এই আনন্দের ছোয়া। এই মিলন মেলা ছিল নিজেদের
মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে দৃঢ়তর করার। গল্প-আড্ডাতে মুহূর্তেই মুখরিত
হয়ে উঠেছিল এই প্রানের মিলন মেলা।
তুলুজের নানা প্রান্তের বাঙালিদের সহযোগিতায় এই মিলন মেলা আক্ষরিক অর্থেই খ্রিষ্টান সম্প্রদায়ের
মিলন মেলায় পরিণত হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুলুজের
সেন্ট সেরনা চার্চের ফাদার ভিনসেন্ট গালোয়া।সুদূর লিয়ন থেকে ফাদার বার্নাড অনুষ্ঠানে
যোগ দেন।প্রধান অতিথি ছাড়াও কমিউনিটির অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিলন মেলায় অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল রেফেল ড্র' । মধ্যাহ্ন
ভোজ শেষে আর্কষণীয় এ রেফেল ড্র অনুষ্ঠিত
হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য
পরিবেশনা উপস্থিত খ্রিষ্টান কমিউনিটিকে মুগ্ধ করে।
খ্রিষ্টান কমিউনিটি ব্যতিক্রম এ অনুষ্ঠান
আয়োজন করায় কমিউনিটির নেতৃবৃন্দকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।
উল্লেখ্য দীর্ঘ দিন পর তুলুজে খ্রিষ্টান কমিউনিটির
সকলের ঐকমতে এই মিলন মেলা অনুষ্ঠিত হলো।
সংগঠনের অন্যতম নেতা অনু রোজারিও
তার বক্তব্যে অতীতের সকল প্রকার হিংসা-বিদ্বেষ, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে খ্রিষ্টান কমিউনিটির ঐক্যতার জন্য সকলকে
এক যোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আমাদের এই মিলনমেলা খ্রিষ্টান কমিউনিটির সমাজকে অসহিষ্ণুতা, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব-সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্ত
করে, আমাদের মধ্যে ঐক্যতার বন্ধন অটুক রেখে একটি সুন্দর
সমাজ গড়তে হবে। পাশাপাশি প্রবাসে বসবাসরত সকল প্র্রবাসী বাংলাদেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক
বজায় রেখে সকলের সুখে দুঃখে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য বাংলাদেশের বাইরে বিদেশের
মাটিতে বাংলাদেশের খ্রিষ্টান কমিউনিটির সবচেয়ে বৃহৎ অংশ ফ্রান্সের তুলুজে বসবাস করে।
কমিউনিটির নেতৃবৃন্দ মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে
স্বার্থক ও সফল করার জন্য
আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলের
প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ
করেন ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন