বকুল খান : স্পেনের
মাদ্রিদে সকল জল্পনা কল্পনার অবসান গঠিয়ে অবশেষে দল,মত ও আঞ্চলিকতার উদ্ধে ঐক্যবদ্ধ
ভাবে গঠন করা হয়েছে বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের নতুন কার্যনির্বাহী কমিটি।স্পেন
বসবাসরত প্রবাসীদের সর্ব বৃহৎ এ সংগঠনের
গতকাল ২৮অক্টোবর
এসোসিয়েশন এর হল রুমে
সাধারন সভায় সর্বস্তরের প্রতিনিধিদের উপস্হিতিতে
সভার সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার এস আই রবিন । এতে নব নির্বাচিত সভাপতি হিসেবে জামাল উদ্দিন মনির,সিনিয়র
সহ সভাপতি হিসেবে চৌধরী মুজাম্মেল হক
তারেক,সহ সভাপতি এস আশরাফুল হক ও সাধারন সম্পাদক হিসেবে কামরুজ্জামান সুন্দর এর নাম ঘোষণা
করেন।
বিপুল সংখ্যক প্রবাসীরা করতালির মাধ্যমে নব গঠিত এ কমিটিকে স্বাগত জানান।নির্বাচন
কমিশনার আল মামুনের সঞ্চালনায়
অভিমত প্রকাশ করে বক্তব্য রাখেন,কমিউনিটি
ব্যাক্তিত্ব খুরশেদ আলম মজুমদার,বেঙ্গল আজাদ,আখতার হুসেন আতা,আব্দুল
কাইউম পঙ্কি,গোলাম মস্তফা জাহাঙ্গীর,এ কে এম জহিরুল ইসলাম ,জাকির হুসেন,মোঃমানিক,ডঃ দুলাল,শাহ
জামাল,মিজানুর রহমান বিপ্লব,সুহেল ভুইয়া,মমিনুল ইসলাম শাধিন,মিলটন ভুইয়া কচি,আব্দুল কাইউম সেলিম,ফজলে এলাহি,নুরুল আলম,ফয়জুর রহমান বড়ভাই,
লুৎফুর রহমান,রমিজ উদ্দিন,খায়রুজ্জামান
জামান,আব্দুল কাইউম মাসুক,আবুল কাশেম মুকুল,কাজী কাশেম, ফকরুল হাসান ,আবু জাফর
রাসেল,শাওন আহমেদ,হুমাউন কবির রিগ্যান,
হাশেম মেম্বার,আয়ুব আলি,আবু
বক্কর, ফজির আলি নাদিম,আবুল হুসেন,তাপস দেব নাথ প্রমুখ।
সভায়
বক্তারা বলেন মহৎ ও সুন্দর কাজের জন্য প্রথমে প্রয়োজন ঐক্য এবং কোন কাজ এগিয়ে নিতে
হলে ঐক্য এর কোন বিকল্প নেই।আজকে তা
প্রমান হল কোন অপ্রীতিকর গঠনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে কমিউনিটির স্বার্থে
নজিরবিহীন দৃষ্টান্ত স্তাপন করলো মাদ্রিদ প্রবাসিরা।
ভিডিও দেখতে ক্লিক করুন






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন