আহমদ শাহজাহান বেলজিয়াম : আসন্ন জলবায়ু
সম্মেলন ও সম্ভাব্য ১৬ নভেম্বর ফ্রান্সে শেখ হাসিনার আগমন প্রতিরোধের লক্ষে ফ্রান্স
বি এন পির সাথে একাত্বতা প্রকাশ করে প্রস্তুতি সভা করেছে বেলজিয়াম বি এন পি। ৯ই
নভেম্বর ব্রাসেলসের লা শাসে বেলজিয়াম বি
এন পির সাবেক
সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটনের সভাপতিত্বে মস্তাক আহমদের
পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন,টি এম
ওয়ারেস বাচ্চু, ফারুক আহমেদ রানা,সেলিম রাহুল আমিন ,সানোয়ার আলী সানু, সুমন আহমদ
প্রমুখ। এসময় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক
সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বেলজিয়াম বিএনপির নেতারা। বাংলাদেশের
দুর্নীতির বর্তমান বিশ্বের আলোচিত বিষয়। সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে
এ আলোচনার সৃষ্টি হয়েছে। আইন,বিচার ও নির্বাহী বিভাগকে সরকার দলীয়করণ করে নিজেদের
এজেন্ডা বাস্তবায়ন করে ফায়দা লুটছে। অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
নির্বাচন দিয়ে জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার আহবান জানান বক্তারা। সেই
সাথে ১৭ ও ১৮ নভেম্বর এবং ডিসেম্বরে আসন্ন
জলবায়ু সম্মেলনে শেখ হাসিনার ফ্রান্স সফর প্রতিহত করার জন্য বেলজিয়াম থেকে সাইদুর
রহমান লিটনের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন