মোঃ কামরুজ্জামান, ফ্রান্স প্রতিনিধি : প্যারিসে গতকাল ১৮ই নভেম্বর বুধবার সূর্য উঠার অনেক আগে সেইন্ট
ডেনিশ শহরের কেন্দ্রে আইনশৃঙ্খলা
বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। এতে তিন সন্ত্রাসী নিহত ও আটজনকে গ্রেফতার করা হয়েছে। ৫ জন পুলিশ কম বেশি আহত হয়। প্যারিস হামলার সন্দেহভাজন সন্ত্রাসীরা
সেইন্ট ডেনিস এলাকার একটি এপার্টমেন্টে অবস্থান নিয়েছে , পুলিশ
এই তথ্য জানার
পর এই অভিযান পরিচালনা করে। সেখানকার অভিযানের প্রতি মিনিটের বিস্তারিত বর্ণনা:
•ভোর ৪.২০ মিনিট : সেইন্ট ডেনিশ এর কেন্দ্র স্থলে এবং স্থানীয় প্র্রশাসন ম্যারী এর পাশে অবস্থিত একটি বাসার দিকে সর্ব প্রথম গুলি বিনিময়ের আওয়াজ শুনা যায়।
থেমে থেমে প্রায় ১ ঘন্টা এই গুলি বিনিময় চলে। পুরো এলাকা পুলিশ
ঘিরে ফেলে। ভারী অস্ত্রসহ পুলিশ মোতায়েন
করা হয়।
• Alexia
নামের একটি মেয়ে রু দে লা রিপাবলিক
এর কর্নারে অবস্থিত একটি বাসার জানালায় দাঁড়িয়েছিল। তিনি AFP কে জানায় যে গুলি বর্ষন শুরু হয় ৪.২৫
মিনিটে। ফ্রান্সের সংবাদ মাধ্যম OBS ওই এলাকার একজনের সাথে যোগাযোগ
করলে জানতে পারে সেই এলাকায় রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন
করা হয়েছে।
• হায়াত (২৬) জানায়
যে অভিযানের সময় সে রু দু করবিলন তে ছিল। সে ঘরে ফেরার জন্য
যখন গাড়ী খুঁজতেছিল, ঠিক তখনই সে গোলাগুলির আওয়াজ পায়। সে ভেবেছিল বোধহয় নিজেদের মধ্যে ঝগড়া, কিন্তু সে শুনতে পাচ্ছে গুলি বিনিময় চলতেই থাকে।
তখন সে দেখে পুরো এলাকা পুলিশ
ঘিরে ফেলে ভারী অস্ত্রসহ । সে ভেবেছিল বোধহয় যুদ্ধ শুরু হয়েছে। সে কোনো দিন চিন্তাও করেনি যে সন্ত্রাসীরা
এসে এখানে আশ্রয় নিবে। সেই নিজেও গুলি বিদ্ধ হতে পারত।
• ট্যাক্সি ড্রাইভার রেদা, সেও ওই সময় বাসায় ফিরছিল। তার কাছে মনে হচ্ছিল মেশিনগানের গুলি বিনিময় হচ্ছে। সে গাড়ি থেকে বের হতে চাইলেও মুখোশধারী পুলিশ তাকে বের হতে দেয়নি।
• ৪.৩০ মিনিট : ফায়ার ব্রিগেড আসে পুলিশকে সহায়তা করার জন্য। সেইন্ট ডেনিসের মেয়র দাদিয়ের পাইলার্ড ঘটনা স্থলে আসে।
• ট্যাক্সি ড্রাইভার রেদা, সেও ওই সময় বাসায় ফিরছিল। তার কাছে মনে হচ্ছিল মেশিনগানের গুলি বিনিময় হচ্ছে। সে গাড়ি থেকে বের হতে চাইলেও মুখোশধারী পুলিশ তাকে বের হতে দেয়নি।
• ৪.৩০ মিনিট : ফায়ার ব্রিগেড আসে পুলিশকে সহায়তা করার জন্য। সেইন্ট ডেনিসের মেয়র দাদিয়ের পাইলার্ড ঘটনা স্থলে আসে।
• ৪.৪৫ মিনিট
: প্রচন্ড গুলি বিনিময় শুরু হয়। Shorts পরা অবস্থায় প্রথম কোনো
লোককে উদ্ধার করা হয়।
• ৫.১০ মিনিট : AFP নিশ্চিত করে যে সেইন্ট ডেনিস এলাকায় গুলি বিনিমিয় হচ্ছে। ফায়ার ব্রিগেড একজনকে হালকা চিকিৎসা দেয়। এলাকাবাসী জানায় যে আবারও গুলি বিনিময় হচ্ছে। Twitter এ প্রথম কোনো ভিডিও Up-load করা হয়।
• ৫.১০ মিনিট : AFP নিশ্চিত করে যে সেইন্ট ডেনিস এলাকায় গুলি বিনিমিয় হচ্ছে। ফায়ার ব্রিগেড একজনকে হালকা চিকিৎসা দেয়। এলাকাবাসী জানায় যে আবারও গুলি বিনিময় হচ্ছে। Twitter এ প্রথম কোনো ভিডিও Up-load করা হয়।
• ৫.৪০ মিনিট : সরকারী ভাবে প্রথম ঘোষণা দেওয়া হয় যে প্যারিসে হামলাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।
• ৫.৪৫ মিনিট : প্রত্যক্ষদর্শীরা জানায় যে ৩ জন লোককে ওই বিল্ডিং থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের খুব কাছের একজন জানায় যে বেশ কিছু পুলিশ আহত হয়েছে। স্থানীয় প্রশাসন ম্যারি জন সাধারণকে নির্দেশ দেয় যে ঘর থেকে বের না হওয়ার জন্য।
• ৬.১৫ মিনিট : পুলিশ জানায় যে ২ থেকে ৪ জন সন্দহভাজন ব্যক্তি একটি বিল্ডিংএ পালিয়ে আছে। তাদের ধরার জন্যই এই অভিযান।
• ৬.২০ মিনিট : RATP ১৩ ন° মেট্রো বন্ধ করে দেয়। ২০ টি বাস লাইনও বন্ধ হয়ে যায়।
• ৬.৫৫ মিনিট : পুলিশ জানায় এই অভিযানের টার্গেট হলো প্যারিস হামলার মূল হোতা এবং সমন্বয়কারী বেলজিয়াম পাসপোর্ট ধারী আবদেল হামিদ আবাউদ স্বয়ং । কিছুক্ষণ পর জানা যায় এই অভিযানে অন্তত একজন নিহত হয়েছে।
• ৭.৩০ মিনিট : ঘিরে রাখা স্থানে প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ শুনা যায়।
• ৭.৪০ মিনিট : Twitter এর মাধ্যমে পুলিশ এলাকাবাসীকে ঘর থেকে বের না হবার অনুরোধ করে। La préfencture de Seine-Saint-Denis ঘোষণা করে যে স্কুল কলেজ বন্ধ। AFP নিশ্চিত করে যে রু দে রিপাবলিক এবং রু দু করবিওলন এর মিলন স্থলের বাড়িটিতেই অভিযান চলছে। বাড়িটি স্টেড ডে ফ্রান্স থেকে হাঁটা পথে ২০ মিনিট দুরে।
• ৭.৫৫ মিনিট : পুলিশ ২ জন সন্ত্রাসীর নিহত হওয়ার খবর নিশ্চিত করে যার মধ্যে একজন মহিলা। সে তার নিজের বোমা নিজেই বিস্ফোরণ ঘটিয়ে মারা যায়। কম না হলেও আরো একজন সন্দহভাজন ব্যক্তি ভিতরে ছিল।এই পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন করা হয় । ৫০ জনের মত সেনা সদস্য এলাকা ঘিরে ফেলে।
• ৮.০৫ : আইনমন্ত্রী Christiane তুবিরা, Europe 1 কে দেওয়া এক সাক্ষাৎকারে জানায় যে অভিযান শেষ হওয়ার পথে। কিন্তু সে আগ বাড়িয়েই এই কথা বলে ফেলেছিল। একই সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভাল ও স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড এলিজে প্রাসাদে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সাথে মিলিত হয়।
• ৮.২৫ মিনিট : ৩ জন লোকের গ্রেফতার হওয়ার কথা জানা যায়। তাদের মধ্যে একজন ছিল বাসার মালিক। বাসার মালিক জানায় যে, তিনি উপকার করার জন্য তিনি ওদের বাসাটিতে থাকতে দিয়েছিলেন। কিন্তু তার এক বন্ধু জানায় যে, আসলে তা নয়, এই বাসাটি সে জোর করে দখল করে রেখেছিল, এর জন্য সে বাড়ীর মালিককে কোনো ভাড়া দিত না।
• ১০.০০ মিনিট : মন্ত্রী পরিষদের সদস্যরা এলিজে প্রাসাদে আসতে থাকে। তখনও অভিযান চলছিল।
• ১০.৫০ মিনিট : পুলিশ Twitter এর মাধ্যমে এক মেয়ে কুকুর মারা যাওয়ার খবর জানায়। কুকুরটি অভিযানে অংশ নিয়েছিল। ৭ বছর বয়স্ক মেয়ে কুকুরটির নাম দিয়েসেল। সন্ত্রাসীরা কুকুরটিকে হত্যা করে।
• ১১.১৫ মিনিট : ৮ রু দু করবিলন এর বাসায় আরো একজন সন্ত্রাসীর খোঁজ পাওয়া যায়।
• ১১.২৫ মিনিট : অভিযান সমাপ্তির ঘোষণা করা হয়।
উল্লেখ্য,
গত শুক্রবার প্রায় একই সময়ে প্যারিসের ছয়টি স্থানে গুলি, বোমা ও আত্মঘাতী হামলা ঘটে। ওই হামলায় অন্তত ১৩২ জন নিহত হয় এবং আহত হয়
তিন শতাধিক। এর পর থেকে দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন