এস,আলম,মাদ্রিদ
: মহান বিজয় দিবস
উপলক্ষে স্পেনের মাদ্রিদে আয়োজন করা হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ । গত ১৫ নভেম্বর এ টুনামেন্টের উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন মাদ্রিদ
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ত্ব খুরশেদ আলম মজুমদার ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জামাল উদ্দিন মনির । প্রবাসী বাংলাদেশী
যুবসমাজকে বিভিন্ন পেশায় অর্থ উপার্জনের পাশাপাশি শারিরিক ও মানসিক বিকাশে
খেলাধুলায় উদ্বুদ্ব করতে এরকম আয়োজনের বিকল্প নেই বলে মনে করেন আয়োজকেরা । সাংবাদিক একে এম
জহিরুল ইসলাম, মোহাম্মেদ আল আমিন ও
আবু বকরের সহযোগিতায় অনুষ্টিত উদ্বোধনী
ম্যাচে প্রতিদ্বন্দিতা করে ঢাকা ফ্রোতাস ও রয়েল
সিলেট । সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন প্রবাসে খেলাধুলা , বাংলাদেশী
শিল্প-সংস্কৃতি বিকাশ এবং দেশের গৌরবময় ইতিহাস প্রবাসীদের কাছে ছড়িয়ে দিতে সমাজের
বিত্তবানদের এগিয়ে আসতে হবে এতে বিশিষ্ট ক্রীড়া
সংগটক আল আমিন খেলার শুভ উদ্ভোধন ঘোষণা
করেন।প্রথম খেলায় সিলেট রয়েল ক্লাব ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৫রান।তার
জবাবে ঢাকা ফ্রুতাস ১৫
ওভারে ৬ উইকেট থাকতেই ১৬৮ রান নিয়ে জয়লাভ করে। ঢাকা
ফ্রুতাসের মেহেদি হাসান ম্যান অফ দ্যা ম্যাচ হন। নিজ দলের খেলা দেখতে ও প্রবাসের
ব্যস্ততা কাটাতে দুপুর থেকেই খেলার মাঠ দর্শকপূর্ণ হয়ে উঠে। উপস্হিত
সবাই
তরুন আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন. তারা জানান আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত খেলা
চলবে এবং বিজয় দিবসে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার
বিতরন করা হবে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন