আহমদ শাহজাহান,বেলজিয়াম থেকে : কোন রকম
আনুষ্ঠানিকতা ছাড়াই বেলজিয়ামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম
জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্য রাতে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে প্রিয় নেতার জন্মদিন
পালন করে বেলজিয়াম
বিএনপি। মধ্যরাতে বেলজিয়ামের
লিয়াজ শহরের একটি রেস্টুরেন্টে দেশের নির্যাতিত মানুষের জন্য রহমত এবং তারেক
রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ করে সালা উদ্দিন কাদের চৌধুরীর জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বেলজিয়ামের ব্রাসেলস
ও এন্টারপেন শহর থেকে বি এন পি নেতা কর্মীরা বি এন পির সিনিয়র সহ সভাপতি তারেক রহমানের জন্ম
দিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। পরে অনাড়ম্বর পরিবেশে বেলজিয়াম বি এন পির
সাবেক
সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটনের সভাপতিত্বে ও সানোয়ার আলী সানুর পরিচালনায়
সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সাবেক সিনিয়র সহসভাপতি ইব্রাহীম খলিল, সহ সভাপতি নাসির
উদ্দিন, সহ সভাপতি টি এস ওয়ারেস বাচ্চু, সহ সাধারণ সম্পাদক তছু মিয়া,রুহুল আমীন
সেলিম,ফরিদ সরকার, শাহজান আহমদ,ভুইয়ান হাবিবুল সুহাগ,কবীর আহমদ,জসিম উদ্দিন,রুমান
মিয়া, রেহান সরকার,লুতফুর রহমান মিলন প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপির স্থায়ী
কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের
চূড়ান্ত রায়েও ফাঁসি বহাল থাকায় হতাশা ব্যক্ত করেছেন। তার বলেন সাকা চৌধুরী ন্যায়বিচার
পাননি, তিনি অবৈধ সরকারের
রোষানলে পড়েছেন । তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং এ রায়ে আইনি
স্বচ্ছতার অভাব ছিল।
তারা বলেন, আজ জিয়া পরিবার ও
বাংলাদেশের গণতন্ত্র ধংস করতে শেখ হাসিনার অবৈধ সরকার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।
তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়াকে পুনরায় নির্বাচিত করতে বাংলার
১৭ কোটি মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটাতে
হবে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন