রনি মোহাম্মদ(লিসবন,পর্তুগাল): ব্যাপক
উত্সাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে পর্তুগালের রাজধনি লিসবনে পালিত হলো ইউরোপ ও আমেরিকার
জনপ্রিয় টিভি চ্যানেল মিলিনিয়াম টিভির ২য়
বর্ষপূর্তি অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায়
লিসবনের রুয়া দো বেন ফরমোজো ইসপাইসি রেস্টুরেন্টে পর্তুগাল বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দের
উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মিলিনিয়াম টিভির বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন
উপলক্ষে জন্মদিনের কেক কাটা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলিনিয়াম টিভি চ্যানেলের
২য় বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
মিলিনিয়াম টিভির পর্তুগাল
ব্যুরো প্রধান সালিম উদ্দিন। দেলোয়া হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পর্তুগাল
আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা রাফিক উল্ল্যা, বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের
প্রধান উপদেষ্টা জনাব রানা তসলিম উদ্দীন, পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল
আলম জসিম,
বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের সভাপতি হুমায়ুন কবির জাহাঙ্গীর, আওয়ামীলীগের
সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়া, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি শাহাজাহান
আহমেদ, বিএনপি সহসভাপতি কাজী এমদাদ মিয়া, আওয়ামীলীগের সহসভাপতি এম,এ
খালেক, আওয়ামীলীগের
সাধারন সম্পাদক শওকত ওসমান,পর্তুগাল বিএনপি সহসাধারন সম্পাদক আমির সোহেল, বিশিষ্ঠ ব্যাবসায়ী
বাদশা মিয়া, রনি মোহাম্মদ সহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,সময়ের সাথে সাহসী ও সঠিক
সংবাদ প্রকাশের জন্য মিলিনিয়াম টিভি দিন দিনই দর্শকের
কাছে জনপ্রিয় হয়ে উঠছে এবং প্রবাসীদের
উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। মিলিনিয়াম টিভির ২য় বর্ষ পূর্তিতে সাফল্যতা কামনা করছি।
প্রবাসী বাংলাদেশীদের কে বিশ্বের কাছে পরিচিতি করে তুলছে। বিদেশী চ্যানেল গুলো যে খানে
আমাদের সমাজকে অপসংস্কৃতি গিরে ফেলেছে, আশা রাখি
মিলিনিয়াম টিভির মত চ্যানেল গুলো আমাদেরকে
ভালো অনুষ্ঠান দেখাবে আর খারাপটা বর্জন করবে। মিলিনিয়াম টিভি দলমত নির্বিশেষে পর্তুগালের
বাংলাদেশী কমিউনিটির সকল প্রকার সংবাদ পরিবেশনে সঠিক এবং নিরপেক্ষ ভুমিকা রাখবে। অনুষ্ঠানের
শেষে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পর্তুগাল
মৌলবীবাজার এসোসিয়াসানের সংগঠনের নেত্রীবৃন্দ।
এছাড়াও উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন নোয়াখালী এসোসিয়াসানের উপদেষ্টা
বিশিষ্ট ব্যবসায়ী নুরনবী, বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের সিনিয়ার সহ সভাপতি
জনাব আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী
রেজাউল হক, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর মোল্লা,
বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের সহ সভাপতি জনাব মিজানুর রহমান মাসুদ, বিশিষ্ট
ব্যবসায়ী শফিকুর রহমান, তরুন ব্যবসায়ী সুমন আহমেদ, নজরুল ইসলাম সুমন, আমিনুর রাহুমান
ভূঁঞা, এবি সামাদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেত্রীবৃন্দ।











কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন