রনি মোহাম্মদ (লিসবন,পর্তুগাল): বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে
ইসলামীর সেত্রেুটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজার নামাজ
আদায় করেছে পর্তুগালের লিসবন প্রবাসী বাংলাদেশিরা। রবিবার স্থানীয় সময় বাদ এশা রাত
৯.০০ মিনিট লিসবনের মারতিম মনিজ বাংলাদেশি অধ্যুষিত এলাকার রুয়াদো বেনফরমোসোর
মারতিম মনিজ জামে মসজিদ এ জানাজার নামাজ আদায় করা হয়। ইসলামিক ফোরাম ইউরোপ
পর্তুগাল উক্ত গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে। শত শত প্রবাসী বাংলাদেশীদের
পাশাপাশি আফ্রিকান প্রবাসীরাও এই জানাজার নামাজে উপস্থিত হয়, উক্ত নামাজের ইমামতি করেন
মারতিম মনিজ জামে মসজিদের প্রধান খতিব
মোহাম্মাদ ইব্রাহিম মোল্লা। জানাজার নামাজের এর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মারতিম
মনিজ জামে মসজিদের সভাপতি সোলেমান মিয়া বলেন রাজনৈতিক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে
হত্যা করা হয়েছে আলী আহসান মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর কে। একাত্তরে
মানবতাবিরোধী কোনো অপরাধে তার সম্পৃক্ততা ছিলো না। নির্দোষ মানুষকে
হত্যা করার
জন্য আল্লাহ শেখ হাসিনার বিচার করবেন এবং এই নির্মম হত্যাকান্ডের ষড়যন্ত্রের
সমোচিত জবাব দেয়া হবে। এই কঠিন সময়ে সবাইকে ধৈর্য্য ধরে আলী আহসান মুজাহিদ ও সালাহ
উদ্দিন কাদের চৌধুরীর শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া কামনা করে আল্লাহর দরবারে
মোনাজাত করা হয়। এছাড়াও উক্ত গায়েবানা নামাজের জানাজা আরো উপস্তিত ছিলেন ইসলামিক
ফোরাম ইউরোপ পর্তুগালের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি
মোহাম্মাদ জুবায়ের মিয়া মারতিম মনিজ জামে মসজিদের সহ সভাপতি কামাল হোসেন, ইসলামিক ফোরাম ইউরোপ পর্তুগালের সাবেক সভাপতি আব্দুস সামাদ, বাংলাদেশ কমিউনিটি অপ পর্তুগালের সাংগঠনিক সম্পাদক তাহের আহম্মদ চৌধুরী,
বিশিষ্ট ব্যাবসায়ী সামচুল ইসলাম, মাহবুব
সৌয়েদ, রাকিবুল ইসলাম, কামাল
হোসেন,মিজানুর রহমান,মোশারফ
হোসেন, নুরে আলম ও ইসলামিক ফোরামের সকল স্থরের নেত্রী
বৃন্দ ও পর্তুগালের সাধারণ জনগন।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন