বকুল খাঁন,মাদ্রিদ : ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো কোন সন্ত্রাসী কর্মকাণ্ড
কে সমর্থন করে না। এই স্লোগান নিয়ে মাদ্রিদে গত ২২ শে নভেম্বর মসজিদ কমিটি সকল ধর্মাবলম্বীদের
নিয়ে যৌথভাবে আয়োজন করে এক বিক্ষোভ, রালি ও মানববন্ধন।প্লাজা লাভাপিএসে অনুষ্ঠিত এ
সভায় মুসলমান ছাড়াও খ্রিস্টান, ক্যাথলিক, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মানুসারিরা সন্ত্রাসবাদ
বিরোধী বিভিন্ন শ্লোগান ও প্লাকার্ড প্রদর্শন করে। সকল ধর্মের উপস্থিত নেতৃবৃন্দরা
বলেন, পৃথিবীতে কোন ধর্মই সন্ত্রাসবাদ প্রশয় ও আশ্রয় সমর্থন করে না। আর সন্ত্রাসবাদের
কোন ধর্ম হতে পারে না। এ
সময় বক্তব্য রাখেন, মাদ্রিদের ডেপুটি মেয়র খরখে গারসিয়া, কমিউনিটি
নেতা খোরশেদ আলম মজুমদার, পেপা, মাইতি,ইমামা শরফ উদ্দিন, ডঃ দুলাল, মোরশেদ আলম, আল আমিন, মোঃসাহাবুদ্দিন,ফজলে
এলাহি, সৈয়দ নাসিম, মিলটন ভুঁইয়া, রমিজ উদ্দিন,
নুরুল আলম,লুতফুর রহমান,আব্দুল খালিক, আবু জাফর রাসেল প্রমুখ। সম্প্রতি ফ্রান্স,
মালি ও ফিলিস্তিনিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে শোক জ্ঞাপন করা হয়।
ভিডিও
দেখতে দয়া করে ক্লিক করুন-




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন