বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : মক্কায় আন্তর্জাতিক হিফজুল কুরআন
প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজ মুহাম্মাদ হেলাল উদ্দীনের ৩য় স্থান অর্জন সউদী আরবে পবিত্র
মসজিদুল হারামে
অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের ৮০টি দেশের নবীন হাফেজ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সৌদি আরব।২য় স্থান অধিকার
করেন আফ্রিকা'র তিসাদ দেশের প্রতিযোগি।৩য় স্থান অধিকার করেন,বাংলাদেশী হাফেজ হেলাল
উদ্দিন। বৃহস্পতিবার
(১২ নভেম্বর ২০১৫) মক্কায় আন্তর্জাতিক হিফজুল কোরান প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মক্কার আমির খালেদ আল-ফয়সাল,প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন, সৌদি
আরবের পবিত্র হারাম শরীফের ইমাম আবদুর রহমান আল-সুদাইস।জেদ্দা কনস্যুলেটের কনসাল রেজা
এ রাব্বি। বিজয়ী হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন এর হাতে ৭৫হাজার সৌদি রিয়াল চেক, সনদ
এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। যাত্রাবাড়ীস্থ উত্তর দনিয়ায় প্রখ্যাত
হাফেজ ক্বারী নেছার
আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মাদ
হেলাল উদ্দিন, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখানঁ উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের
হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও আলেমা মারুফা হোসাইনের ছেলে হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্বের ৮০টি দেশের অংশগ্রহণকারী
এবং প্রতিনিধি
ছাড়াও প্রচুর সংখ্যক স্থানীয় সৌদি নাগররিক ও প্রবাসী উপস্থিত ছিলেন। বাংলাদেশের এ সাফল্যের
সংবাদে হাফেজ মুহাম্মদ হেলাল উদ্দীনকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম
মসীহ্ ও জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করীম, হাফেজ মুহাম্মদ হেলাল
উদ্দীনকে আন্তরীক অভিনন্দন জানান। প্রবাসী বাংলাদেশী সমাজে আনন্দের ঢেউ বয়ে যায়।এই
সময় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এস,এম মিজান।
উল্লেখ্য এর আগে সউদী আরব থেকে
৭৩ দেশকে পরাজিত করে ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করে উক্ত মাদরাসার ৬ জন
হাফেজ কুরআন বাংলাদেশের সুনাম বয়ে আনেন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন