বাহার উদ্দিন বকুল জেদ্দা সৌদি
আরব: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় আবুল বাশার,কালাম (৪৩)। এক
বাংলাদেশীর মরমার্ন্তিক মৃত্যু। গতকাল শুক্রবার রাতে আবুল
বাশার কালাম ডিউটি শেষ করে বাসায় যাবার পথে আল গুয়াইজা এলাকায় পিছন থেকে তার
গাড়িকে ধাক্কা দেয়। তাৎক্ষনিক ভাবে আবুল বাশার কালামের গাড়িটি উলটে যায়। তাৎক্ষনিক
এ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এখন নিহতের লাশ কিং আব্দুল আজিজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবরটি নিশ্চিত করেছে
নিহত আবুল বাশার কালামের ঘনিষ্ঠ বন্ধু কাজী নজরুল ইসলাম। নিহত
আবুল বাশার কালামের দেশের বাড়ি
ফিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পইখালি গ্রামে। নিহত আবুল বাশার কালামের দুই মেয়ে এক ছেলে।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন