জনপ্রিয় অনলাইন ডেস্ক : শুরু হয়ে গেছে মারকাটারি বাংলাদেশ প্রিমিয়ার
লিগের (বিপিএল) উত্তাপ। চট্টগ্রামের পর গতকাল উন্মোচিত হয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
জার্সি, লোগো ও থিমসং। গতকাল গুলশানের ওয়েস্টিন হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের
মধ্য দিয়ে লোগো, থিমসং ও জার্সি উন্মোচনের সঙ্গে প্রথম দল হিসেবে তারা ঘোষণা করেছে
তাদের অধিনায়কের নাম। আইকন মাশরাফি বিন মর্তুজার কাঁধে এ দায়িত্ব তুলে দেয়ার কথা জানান
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা আ হ ম মুস্তফা কামাল। চেয়ারপারসন নাফিসা
কামাল দলের ম্যানেজার হিসেবে ঘোষণা করেন খালেদ মাসুদ পাইলটের নাম। এছাড়া প্রধান কোচ
হিসেবে থাকছেন মোহাম্মদ সালাউদ্দিন। মারো রে ছক্কা মারো রে চার, কে আসে সামনে কী সাহস
আছে কার?— গানের তালে তালে উন্মোচিত হয় বিপিএলের
এবারের আসরে নবাগত দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি ও লোগো। গানটি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের
থিম সং। ফুয়াদের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ও তাপস। দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর
হিসেবে থাকছেন বাংলাদেশের চলচ্চিত্রের দুই প্রিয় মুখ অনন্ত জলিল ও বর্ষা। অনুষ্ঠানে
ফ্র্যাঞ্চাইজির প্রধান উপদেষ্টার বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল বলেন, ক্রিকেট বাংলাদেশের
গর্ব। কারণ এ ক্রিকেটই বিশ্বদরবারে বাংলাদেশকে একটি নতুন পরিচিতি এনে দিয়েছে। তাই কুমিল্লা
ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং একই সঙ্গে দলটির
সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন। বিপিএলের প্রথম দুই আসরে পালন করেন সিলেট রয়্যালসের
চেয়ারম্যানের দায়িত্ব। এবার রয়েছেন কুমিল্লার সঙ্গে। দলটির চেয়ারপারসন নাফিসা কামাল
তার বক্তব্যে বলেন, বিপিএলে অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্বব্যাপী পরিচিতি লাভ
করবে। তাছাড়া একজন সফল ক্রীড়া সংগঠকের মেয়ে হিসেবে ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত
হয়ে দেশের ক্রিকেটের সর্বাঙ্গীণ উন্নয়নে কাজ করতে চাই। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে
আমরা শক্তিশালী দল হিসেবে গড়েছি। আশা করছি, ভালো খেলেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে
পারব। ম্যানেজার
ও সহকারী কোচ হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশ ক্রিকেটের সাবেক উইকেটরক্ষক ও ব্যাটসম্যান
খালেদ মাসুদ পাইলট বলেন, সেরা কোচ, সেরা অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের নিয়ে বিপিএলে এবারের
আসরে সেরা খেলাটি উপহার দিতে প্রস্তুত আমরা। এদিকে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিয়ে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক মনোনীত করায় তিনি দলটির পরিচালনা
পর্ষদকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, ২০১৬ টি২০ বিশ্বকাপ সামনে রেখে বিপিএল আয়োজনের
মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়দের টি২০ ফরমেটে খেলার মান আরো বাড়বে। আর অধিনায়ক হিসেবে নিজের
সেরা খেলাটি খেলে দলকে জেতাতে তিনি চেষ্টা করবেন।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন