অনলাইন ডেস্ক : শুরু নতুন সিলসিলার। রিল টু রিয়েল
টিনসেলের আইকনিক জুটি আবার একসঙ্গে। তবে বড়পর্দায় নয়, ছোট পর্দায় স্ক্রিন স্পেস শেয়ার
করতে চলেছেন অমিতাভ-জয়া জুটি। কল্যাণ জুয়েলারির একটি বিজ্ঞাপনে দেখা যাবে বলিপাড়ার
এই রোম্যান্টিক জুটিকে। সম্প্রতি কল্যাণ জুয়েলারির ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন
জয়া বচ্চন। এরপরই কল্যাণ জুয়েলারির তাঁদের বিশেষ কালেকশন মুদ্রা-এর জন্য বেছে নেন অমিতাভ-জয়াকে।
এদিকে চার বছর পর আবার একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উত্তেজিত জয়া-বিগ বি দিন গুনছে
শুটিয়ের। জয়ার কথায়, অনেক সময় পর অমিতজির সঙ্গে কাজের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। অন্যদিকে
কল্যাণ জুয়েলারির কর্তাদের ধন্যবাদ জানিয়ে শাহেনশা বলেন, জয়ার সঙ্গে কাজ করা আমার কাছে
সব সময় স্পেশাল।তবে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও এন্ট্রি নিয়ে ফেলেছেন জয়া-অমিতাভ।
বাল্কির আগামী ছবি কি অ্যান্ড কা-এ একসঙ্গে অভিনয় করেছেন অমিতাভ জয়া।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন