জনপ্রিয়
ডেস্ক : আইসিএও-এর
সিদ্ধান্ত অনুযায়ী হাতে লেখা পাসপোর্ট দিয়ে (মঙ্গলবার) ২৪ নভেম্বর থেকে আন্তর্জাতিক
সীমানা পাড়ি দেয়া যাবে না। যে কাউকে বিদেশ গমনের ক্ষেত্রে অবশ্যই মেশিন রিডেবল পাসপোর্ট
(এমআরপি) ব্যবহার করতে হবে। আন্তর্জাতিক বিমান সংস্থার (আইসিএও) সিদ্ধান্ত বাস্তবায়ন
হলে কমপক্ষে ১১ লাখ বাংলাদেশী বিপদে পড়বেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি পররাষ্ট্র
মন্ত্রী এএইচ মাহমুদ আলী জাতীয় সংসদে জানান, এখন পর্যন্ত মাত্র ২৩ লাখ ১৩ হাজার প্রবাসী
বাংলাদেশির হাতে তুলে দেয়া হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট। সংসদে তার দেওয়া তথ্য মতে,
এখনো ১১ লাখ ৩৩ হাজার ৩৩৭ জন প্রবাসী এমআরপি হাতে পাননি। সন্ত্রাসীদের অবাধ বিচরণ ঠেকাতে
ও বিশ্বব্যাপী নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে ২০১৩ সালে ঘোষণা দেয়া হয় যে, ২০১৫ সালের
২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট দিয়ে আন্তর্জাতিক সীমানা পাড়ি দেয়া যাবে না। কিন্তু
নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ বিদেশে অবস্থানরত সব নাগরিককে এমআরপি দিতে না পারায়,
আইসিএও এর কাছে সময় বাড়ানোর আবেদন করবে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিকে আইসিএও-এর কাছে
গত রোববারই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব
জিয়াউল হক। তিনি বলেন, যে কটি দেশ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠায় তার মধ্যে বাংলাদেশ
অন্যতম। তাই আমরা এই দিকটি বিবেচনায় নিয়ে তাদের কাছে আবেদন করেছি। দেখি কী হয়।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২৩ নভেম্বর, ২০১৫
হাতে লেখা পাসপোর্টের মেয়াদ শেষ
Tags
# জাতীয় সংবাদ
About JONOPRIO24
জাতীয় সংবাদ
Labels:
জাতীয় সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন