লন্ডন ::
আন্তর্জাতিক মানের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য স্পেনভিত্তিক
ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় ফুল এইচ ডি
টেলিভিশন চ্যানেল এসএটিভি। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল
আইকিউসি পুরস্কার পেলো।
পুরস্কার প্রদান উপলক্ষে রোববার সেন্ট্রাল লন্ডনে আয়োজন
করা হয় জমকালো অনুষ্ঠান। এসএটিভি'র পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন পরিচালক শিরিন আহমেদ
সামান্তা। প্রতি বছরের মতো এবারও ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড ঘোষণা
করেছে স্পেন ভিত্তিক প্রতিষ্ঠান বিজনেজ ইনিশিয়েটিভ ডিরেকশন্স। রোববার লন্ডনের
গোম্যান টাওয়ারের বলরুমে বিআইডি'র ২৭তম সম্মেলনের শেষদিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। এবার
বিভিন্ন ক্যাটাগরিতে ৪৯টি দেশের ৭০টি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে ইন্টারন্যাশনাল
কোয়ালিটি অ্যাওয়ার্ড পুরস্কার। আন্তর্জাতিক মানের অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের
জন্য প্রথমবারের মতো বাংলাদেশী টেলিভিশন চ্যানেল আইকিউসি পুরস্কার পেলো সাউথ
এশিয়ান টেলিভিশন এসএটিভি। চলতি বছর প্যারিস, মাদ্রিদ, জেনেভা ফ্র্যাংকফোর্ট এবং নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন শহরে বিআইডি আয়োজিত
কংগ্রেসে ১১৬টি দেশের প্রতিষ্ঠান ও সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিরা এই পুরস্কারের
জন্য এসএটিভিকে ভোট দিয়েছে। শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছে এসএটিভি। অ্যাওয়ার্ড গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায়
জানালেন চ্যানেলের পরিচালক শিরিন আহমেদ সামান্তা। তিনি আরো জানান, এসএটিভি'র নিউজ ও
প্রোগ্রামের মানোন্নয়নে নানামূখি উদ্যোগ অব্যাহত রয়েছে। ‘বিজনেজ ইনিশিয়েটিভ ডিরেকশন্সে” এর প্রেসিডেন্ট জোস ই প্রিয়েতো
জানালেন, এসএটিভিকে এই অ্যাওয়ার্ড পেতে বিভিন্ন বিভাগে নির্বাচিত হতে হয়েছে। আর এ
পুরস্কার দেয়ার জন্য আমাদের অনেক তথ্য যোগার করতে হয়েছে। বিভিন্ন পর্যবেক্ষনের পর
আমরা জাতীয় পর্যায়ে দিক নির্দেশনার মধ্য দিয়ে এসএটিভিকে এ মর্যাদা দিয়েছি।স্পেনের
জনপ্রিয় টিভি উপস্থাপিকা অ্যান বান্দা'র সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠিত
জমকালো এই সম্মেলনে ৪৯টি দেশের ব্যবসায়ী,মিড়িয়া ব্যক্তিত্ব ও
অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন৷ বাংলাদেশে প্রথম ফুল এইচডি টেলিভিশন চ্যানেলের সাউথ
এশিয়ান টেলিভিশন এসএটিভি প্রতিষ্ঠা করেন এসএ গ্রুপের কর্ণধার, বিশিষ্ট
ব্যবসায়ী সালাহউদ্দিন আহমদ।
ভিডিও
দেখতে দয়া করে ক্লিক করুন -



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন