বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : বিপ্লব
ও সংহতি দিবস উপলক্ষে নব গঠিত কমিটি
পরিচিতি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবারদল কেন্দ্রীয় কমিটি
সৌদি আরব। গত ৭ই নভেম্বর জেদ্দার স্হানীয়
একটি হোটেলে আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হানিফ এবং আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএন পির নেতা আলহাজ্জ
আব্দুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপদেষ্টা এস এম সেলিম রেজা,মোঃ জাহান,সাদেকুল ইসলাম,রৌশন জামিল শিপু,বাহার উদ্দিন বাদল,ফিরোজ আলম,সহ আরওঅনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন,বাংলাদেশে এখন একটি বিনাভোটের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত।
তারা দমন-নিপীড়ণের মধ্য দিয়ে জনগণের কন্ঠ রোধ করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে
শুধুই
ক্ষমতায় থাকতে এখনবিভোর হয়ে উঠেছে। এই দু:শাসনের অবসান হওয়া জরুরী। জনগণ যদি
অবাধে ভোট দেয়ার অধিকার টুকু ফিরে পায় তাহলেই তারাস্বৈরাচারী শাসনের বিপক্ষে তাদের
আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবেন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন