বিয়ানীবাজার প্রতিনিধিঃ বঙ্গবন্ধু
সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ও দেশের জননন্দিত চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা
ফারুক বলেছেন,বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই হবে জাতির
কর্ণধার। তাই তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আর তাদের সুশিক্ষায়
শিক্ষিত করে তুলতে পারলে জাতি পাবে যোগ্য নেতা ও নেতৃত্ব। যাদের কল্যাণে এগিয়ে যাবে আমাদের দেশ ও জাতি। আজ
শনিবার দুপুরে বিয়ানীবাজারের কাকরদিয়া তেরাদলে “ লোকমান
চৌধুরী একাডেমী” এর শুভ উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এলাকার
বিশিষ্ট মুরুব্বী বীর মক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মেম্বারের সভাপতিত্বে ও একাডেমীর
শিক্ষক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় আয়োজিত এউদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আখতার হোসেন খান জাহেদ,সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও
জেলা আওয়ামীলীগ নেতা এএফএম রুহুল আনাম চৌধুরী মিন্টু, যুক্তরাজ্য
প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম
শামিম। মাওলানা এখলাছ আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে
বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রিন্সিপাল হেলাল উদ্দিন আহমদ,
সাবেক ছাত্রনেতা মাসুদ হোসেন খান ও প্রতিষ্ঠাতার পক্ষে
বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল তামান্না চৌধুরী। স্থানীয় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট
শিক্ষানুরাগী লোকমান চৌধুরী’র নবপ্রতিষ্টিত এই একাডেমীর উদ্বোধনী অনুষ্টানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ফরাস, বীর
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মেম্বার, ডাঃ মাহবুব হোসেন ফখরু,
আব্দুর রব মাষ্টার,আজিজ উদ্দিন মেম্বার,ফরিদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ আসমান,
একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির,উপজেলা ছাত্রলীগ নেতা এ এস চৌধুরী হিরণ প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ:বিয়ানীবাজারে চিত্রনায়ক ফারুক
বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ:বিয়ানীবাজারে চিত্রনায়ক ফারুক
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন