আব্দুল করিম, (প্যারিস) ফ্রান্স : প্রীতি মধ্যাহ্ন ভোজ ও সৌহার্দ
মিলন মেলা গত একুশে ডিসেম্বর সোমবার ফ্রান্স প্রবাসি বিয়ানীবাজার পৌরসভাস্ত কসবা
এস জি পাড়ার সকল ফ্রান্স প্রবাসি একত্রে
মিলিত হন। ছরওয়ার হোসেনের ব্যবস্থাপনায়
ও মস্তাক আহমদের পরিচালনায় উক্ত মিলন মেলায় ফ্রান্স প্রভাসী কমিউনিটি নেতা ও গণ্যমান্য
বক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রবাসীদের এই মিলন মেলাকে স্মরণীয় করে রাখতে ভোজন বিলাসে যোগ
করা হয় রকমারি খাবার সহ দেশীয় পিঠা ফুটবল খেলা এবং ভাটিয়ালি গান। এ সময় উপস্থিত ছিলেন
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি আমিনুর রশিদ টিপু, সেরাই গুষ্টির প্রবীন
বিশিষ্ট চিত্র শিল্পী তুফায়েল আহমেদ জয়নুল, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, রাজপথ কাপানো
যুবদল নেতা মুস্তাক আহমেদ, বিয়ানীবাজার সমাজ
কল্যাণ সমিতির সংস্কৃতিক সহ সম্পাদক ও
সাবেক বিয়ানীবাজার কে.এছ তরুণ সঙ্গ সভাপতি ছরওয়ার হোসেন আরো উপস্থিত ছিলেন আব্দুল লতিফ
ইকবাল, আব্দুল করিম, মাসুম, ওদুদ, সুলতান, সাহেদ, ফয়ছল, রাজেল, শিপলু, আছলাম, ছুঠন
এবং আরো অনেকে । এমন আয়োজনের প্রশংসা করে বক্তারা বলেন ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটিকে
ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য এই রকম সৌহার্দ পূর্ণ মিলনমেলার অনেক প্রয়োজন। ঐ সময়
এস জি পাড়া মিলন মেলার ব্যবস্থাপক ছরওয়ার হোসেন সবাইকে মিলনমেলা সার্থক করার জন্য ধন্যবাদ
জানান। এবং ভবিষ্যতে এমন মিলনমেলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন