বাহার
উদ্দিন,বকুল : লক্ষীপুর
জেলার রায়পুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মধুপুর হাজী এসহাক মিজি বাড়িতে দফায় দফায় হামলা চালায় আওয়ামী
সন্ত্রাসী বাহিনী। গতকাল রাতে মধুপুর হাজী এসহাক মিজি বাড়ির নিবাসী মাওলানা হাবিবুর
রহমানের ঘরে ৫নং ওয়ার্ডের আওয়ামী সমর্থিত প্রার্থি জনাব নোমান ও তার ছোট ভাই জহির ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসী বাহিনীকে নিয়ে বিতর্কিত হামলা চালায়। প্রচুর ভাঙচুর করে তার ঘর। ভেঙে ফেলা হয় ফুল-বাগান, ঘরের দরজা-জানালা, পুকুরের ঘাটলা সহ আরও অনেক কিছু। তাৎক্ষণিক ভাবে রায়পুর থানায় ফোন করলে কর্মরত পুলিশ আসবে বলেও আসে নাই। মাওলানা হাবিবুর রহমানের ঘরে ছিল পরিবারের সদস্যরা। তার বুড়ো শাশুড়ি,
তার ছোট নাতিন ওনারা ভয়ে অসুস্থ হয়ে জান। সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে পুরো গ্রামের আশপাশের কিছু গরিব মানুষের চায়ের দোকান ভেঙে ফেলে এবং তারা আরও বলে, আওয়ামী সমর্থীতরা ছাড়া অন্য কেউ যাতে ভোট কেন্দ্রে না যায়। স্বাধীনতার পর এই প্রথম কোন সন্ত্রাসীর বাহিনীর হামলা মধুপুর গ্রামে। খবরটি নিশ্চিত করেছেন এলাকার জনগণ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন