বিয়ানীবাজার
প্রতিনিধিঃ বণার্ঢ্য
আয়োজনে বিয়ানীবাজারে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল “পূর্ব সিলেট নিউজ ২৪ ডটকম”। সোমবার
দুপুরে পৌরশহরের একটি অভিজাত কমিউনিটি সেন্টারের আনুষ্টানিক যাত্রা শুরু করে নতুন এই
নিউজ পোর্টালটি। সম্পাদকমন্ডলীর সভাপতি হাজী বুরহান উদ্দিন হেলালীর সভাপতিত্বে আয়োজিত
উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি
ইকবাল সিদ্দিকী। নিউজ পোর্টালটির
সম্পাদক শাহীন আলম হৃদয় ও প্রকাশক মাহবুবুর রহমানের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সরকারি
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষাবিদ আলী আহমদ, সিলেট কৃষি বিদ্যালয়ের
রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদির, উপজেলা বিএনপির
সভাপতি নজমুল হোসেন পুতুল, উপজেলা আওয়ামীলীগের
সাংগঠনিক সম্পাদক আহমদ বাবুল, সাপ্তাহিক দিবালোকের সম্পাদক হাসান শাহরিয়ার। অনুষ্টানে বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির
যেভাবে উন্নতি হচ্ছে তাতে ভবিষ্যতে সংবাপদপত্র থাকবে কিনা সন্দেহ আছে। এখন ইলেক্ট্রনিক
মিডিয়া প্রতি ঘণ্টায় খবর সম্প্রচার করছে। পত্রিকাগুলো পরদিন বিস্তারিত খবর তুলে ধরছে। ফলে পত্রিকার
নিউজের গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। ইদানিং মোবাইলে নিউজ পড়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে
লক্ষ্য করা যাচ্ছে। একটি স্মার্টফোন বা এন্ড্রয়েটফোন থাকলে বিশ্বের যে কোন নিউজ পোর্টাল
ব্রাউজ করা যায়। টেলিভিশনেরও প্রয়োজন হয় না। প্রতিনিয়ত অনলাইন নিউজ এজেন্সিগুলোর উন্নতি
হচ্ছে। অন্যদিকে দৈনিক পত্রিকা প্রকাশনা বেশ ব্যয়বহুল। কাগজ কিনতে হয়। বিতরণের জন্য
প্রচুর লোক লাগে। কিন্তু অনলাইনে এসব প্রয়োজন হয় না। এক ক্লিকেই একটি নিউজ সারা বিশ্বে
ছড়িয়ে দেয়া যায়। অনলাইন পাঠকও দিন দিন বাড়ছে। তারা বলেন, অনলাইন নিউজ পোর্টালের নতুন
পূর্ব সিলেট নিউজ ২৪ ডট কম এক ধারায় আত্মপ্রকাশ করল।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
Home
বৃহত্তর সিলেটের সংবাদ
বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজারে যাত্রা শুরু করল “পূর্ব সিলেট ২৪ ডটকম” এর উদ্বোধন
বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজারে যাত্রা শুরু করল “পূর্ব সিলেট ২৪ ডটকম” এর উদ্বোধন
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন