বিয়ানীবাজার
প্রতিনিধিঃ বিয়ানীবাজারে
শীতার্ত ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজার।
আজ সন্ধ্যায় পৌরশহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে আন্তর্জাতিক
এই সংগঠনের পক্ষ থেকে এই
শীত বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি রোঃ জুবায়ের আহমদের সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র
বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া। সংগঠনের সদস্য রোঃ শাহনুর আলম রেজার
কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রোটারী ক্লাব অব
বিয়ানীবাজারের সভাপতি রোটাঃ ফখর উদ্দিন, নাভানা ভ্যাটারিজ লিমিটেড’র ডিভিশনাল ম্যানেজার মামুন হোসেন,
রোটাঃ আইপিপি সালেহ আহমদ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ গৌছ উদ্দিন খাঁন খোকা, রোটাঃ
সাব্বির আহমদ, রোটাঃ নাসির উদ্দিন, রোটাঃ নজরুল ইসলাম লিটন,রোটাঃ লোকমান হোসেন,রোটাঃ
এমরান হোসেন দিপক। আয়োজিত এ শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটাঃ আরসিসি কামাল হোসেন, রোঃ পিপি ফয়ছল আহমদ,রোঃ
পিপি আতাউর রহমান, রোঃ সুফিয়ান আহমদ, রোঃ আব্দুল লতিফ, প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ জাফর
আহমদ, রোঃ রায়হান আলম সাজু। সংগঠনের সাধারণ সম্পাদক রোঃ ছিদ্দিক
আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব সিলেট ২৪
ডটকম প্রকাশক মাহবুবুর রহমান, রোঃ সালেক আহমদ, রোঃ লোকমান হোসেন, গোলাবশাহ কিশোর সংঘের
শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমান, রোঃ আশরাফুজ্জামান, রোঃ নাহিদুর রহমান, রোঃ কল্যাণ
চক্রবর্তী, প্রচার সম্পাদক জহিরুল হক সুয়েব প্রমুখ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন