সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার
প্রতিনিধিঃ বিয়ানীবাজার
উপজেলার মাথিউরা ইউনিয়নের ঈদগাহ বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজেস্ট্রেট
মু.আসাদুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ অভিযানে উপজেলা স্যানেটারি ইন্সিপেক্টর
হারুনুর রশিদ ও এস আই বেলায়েত অংশ নেন। জানা যায়, বিয়ানীবাজারে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্টানে অসাধু ব্যবসায়ীরা
মেয়াদ উত্তীর্ণ ও ওজনের মাপকাটি যন্ত্রের সঠিক ব্যবহার করেন না। যার ফলে প্রতারিত হচ্ছেন
সাধারণ ক্রেতারা আর লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। আর এই সব ব্যবসায়ীদের হাত থেকে ক্রেতারা
যাতে প্রতারিত না হন, সেজন্য উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও ম্যাজিষ্টেট মু. আসাদুজ্জামান। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা
নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাথিউরা ইউনিয়নের ঈদগাহ বাজারের নিউ
মার্কেটে শততারা স্টোর, সারমিন ভেরাইটিজ স্টোর ও হোসেন ভেরাইটিজ স্টোরে অভিযান চালায়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও বিক্রির
পরিমাপক যন্ত্রের সঠিক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত শততারা স্টোরে ৩ হাজার,
সারমিন ভেরাইটিজ স্টোর ১ হাজার ও হোসেন ভেরাইটিজ স্টোরে ২ হাজার টাকা জরিমানা আদায়
করা হয়। এব্যাপারে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্টেট মু. আসাদুজ্জামান বলেন, বিয়ানীবাজারের কোন
ববসায়ী যাতে মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি ও ওজনের মাপকাটি যন্ত্রের সঠিক ব্যবহার
করতে না পারেন সেজন্য আমরা সব সময় সজাগ। আমরা সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে ভ্রাম্যমান
আদালত পরিচালনা করে আসছি । এরই অংশ হিসেবে আমরা মাথিউরা ঈদগাহ বাজারে অভিযান চালিয়েছি।
আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
Post Top Ad
Responsive Ads Here
মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫
বিয়ানীবাজারে ৩ ব্যবসা প্রতিষ্টানে ভ্রাম্যমান আদালতের জরিমানা
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন