বকুল খান : মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের স্থায়ী
কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের
স্বাধীনতাবিরোধী দোসর যুদ্ধাপরাধির বিচার প্রক্রিয়াকে
দেশী- বিদেশি কোন ষড়যন্ত্র
করে স্তব্ধ করা যাবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা
ও মুক্তিযোদ্ধাদের ঋণমুক্ত করতে রাজাকারদের ফাঁসি দিয়ে প্রমান করেছেন এদেশে কোন
যুদ্ধাপরাধীর স্থান নেই। এ বি তাজুল আরও বলেন, যুদ্ধাপরাধ ইস্যু নিয়ে বিরোধীদল
সহ নিজ দলের অনেকেই বানচালের চেষ্টা চালিয়েছে,কিন্তু জননেত্রি শেখ হাসিনা অবিচল,সাহসী ও দৃঢ়চেতা
মনভাবই অসম্ভব কে সম্ভব করেছে। মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ
হাসিনা ২০২১ সালের
মধ্যে বাংলাদেশ কে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে উন্নয়নের সকল
সুচকে সহ মেট্রোরেল ও পদ্মা সেতুর কাজ এগিয়ে নিতে চ্যালেঞ্জ গ্রহন করেছেন। গত ১ডিসেম্বর
মাদ্রিদের স্থানীয় একটি হোটেলে স্পেন-যুবলীগ আয়োজিত সংবর্ধনার জবাবে তিনি এ কথা
বলেন।যুবলীগ সভাপতি এ কে এম সেলিম রেজার সভাপতিত্বে ও সম্পাদক দবির তালুকদারের
সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আখতার হোসেন আতা,জাকির হোসেন,আব্দুল কাইউম সেলিম,জহিরুল ইসলাম,এ কে এম জহিরুল ইসলাম,রিজভি আলম,আব্দুর রহমান,আব্দুল গফুর ফরিদ,ফয়জুর রহমান, তাপস দেবনাথ,সবুজ আলম,শামিম আহমেদ প্রমুখ।
ভিডিও দেখতে প্লিজ ক্লিক করুন :



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন