এস,আলম,
মাদ্রিদ : মহান
বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্থুতি সভা স্পেনের মাদ্রিদে অনুষ্টিত হয়েছে । স্পেন আওয়ামীলীগ ও
তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাঙ্গালী জাতির বিজয়ের এ
দিনটি পালনের জন্যে স্পেন সরকারের অনুমতি সাপেক্ষে খোলা মাঠে বিভিন্ন
অনুষ্টান আয়োজনের ও বিজয় ফুল পরিধান কর্মসূচীর সিদ্ধ্বান্ত গৃহীত হয়। গতকাল মাদ্রিস্হ স্থানীয় এক রেষ্টুরেন্টে
অনুষ্টিত এ প্রস্তুতি সভার সভাপতিত্ব
করেন বাংলাদেশ
এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি ডব্লিউ এইচ রবিন । বদরুল আলম ও ফয়সল
ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম,জাকির হুসেন,তোতা গাজী,দবির
তালুকদার সহ অনেকে ।এ সময় জাকির হুসেন কে আহবায়ক ও রিজবী আলম কে সদস্য সচিব করে
বিজয় দিবস উদযাপন কমিঠি গঠন করা হয়।
ভিডিও দেখতে দয়াকরে ক্লিক করুন :




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন