এনায়েত হোসেন সোহেল,প্যারিস, ফ্রান্স : ফ্রান্সের ঐতিহ্যবাহী বাংলাদেশী
সামাজিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাধারণ সভা
অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গার দো নোর্দের প্যারিজিয়ান রেস্টুরেন্টে এ
সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি
হাজী হেলাল আলী বুরহানের সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক সুমন আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আহমদ খালেদ
মুসা,উপদেষ্ঠা আব্দুল হান্নান, হাজী
জাহেদ হোসেন,সহ সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন,আব্দুল মুকিত,সদস্য কামাল আহমদ,সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সদস্য
মিছবা উদ্দিন,সহ দপ্তর সম্পাদক আবু বকর আবু ,সহ আইন সম্পাদক মিজানুর রহমান,ক্রীড়া সম্পাদক
সুমন আহমদ প্রমুখ। সভায় সমিতির পক্ষ থেকে শিগ্রই প্যারিস থেকে সমিতির পক্ষ থেকে
একটি প্রতিনিধি দল বাংলাদেশে গিয়ে বিয়ানীবাজারে শীতার্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র
বিতরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার জন্য একটি বাজেট পাশ হয়।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন