বাহার
উদ্দিন বকুল,রিয়াদঃ সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেলো জমকালো বিজয় মেলা। গত ১১ডিসেম্বর রিয়াদের আল নাখিল কমিউনিটি সেন্টারে
অনুষ্ঠিত হয় বিজয় মেলা ২০১৫। প্রসাফ’র সভাপতি মোহাম্মদ আবুল বশিরের
সভাপতিত্বে মেলায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের
প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন,প্রবাসী সাংবাদিকরা
স্থানীয় আইন কান্না জানতে এবং মানতে প্রবাসীদেরকে সচেতন করার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা
রাখতে পারে। প্রসাফ’র
সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন এবং যুগ্ম সাধারণ
সম্পাদক মামুনুর রশিদের যৌথ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত
করেন প্রসাফ’র ধর্ম বিষয়ক
সম্পাদক একে আজাদ লিটন। জুমার পর থেকেই রিয়াদ এবং এর আশপাশের
এলাকা থেকে দলে দলে মেলায় আসতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। সন্ধ্যার পর
দর্শনার্থীদের উপস্থিতিতে কানায়
কানায় পুর্ণ হয় মেলা প্রাঙ্গণ। মেলাকে পরিপুর্ণরুপ
থেকে বসানো হয় রকমারি দোকান। ছিলো দেশিয় পিঠাপুলি,অন্যান্য খাবার, ব্যাংক, রিয়েল
অ্যাস্টেট, মোবাইল, মেডিক্যাল ক্লিনিক,শিশুদের খেলনা,
র্যা
ফেল ড্র। নিউ সাফা মক্কা এবং ঢাকা মেডিক্যাল ক্লিনিকের
ব্যবস্থাপনায় দর্শনার্থিদের ফ্রি চিকিৎসা ক্যাম্প ছিলো মেলার ব্যতিক্রমি সংযোজন। মেলার
অন্যতম আকর্ষন ছিলো রিয়াদের বিভিন্ন সাংস্কৃতিক
সংগঠনের সমন্বয়ে মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন প্রসাফ’র দপ্তর সম্পাদক আব্দুল হালিম নিহন। সাংস্কৃতিক পর্বে দেশাত্ববোধক গান,কবিতা
আবৃতি আর নৃত্যের অপুর্ব সমন্বয়। প্রসাফ’র বিজয় মেলা উপলক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা
শাখায়
অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কমিউনিটির
বিশিষ্টজনরা। জেদ্দা,
দাম্মাম, মদীনা, আল কাছিম, হাইল থেকে আগত বাংলাদেশি সাংবাদিক এবং কমিউনিটি নেতৃবৃন্দকে
প্রসাফ’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন