বাহার উদ্দিন বকুল,সৌদি
আরব: জেদ্দা কেন্দ্রিক সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি-র দুইটি ধারা
চলে আসছে বেশ কয়েক বছর ধরে। একটি ধারার নেতৃত্বে আহমেদ আলী মুকিব এবং অপর ধারার
নেতৃত্বে
আলহাজ্জ আবদুর রহমান। দুইটি ধারাকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্যে বিভিন্ন সময়ে
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহ্বান জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল ২০১৫ সালের বিদায়ী
দিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার, উভয় গ্রুপের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন
এবং সকল ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার লক্ষ্যে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে
প্রবাসে কাজ করার অঙ্গীকার ভেক্ত করেন। আহাম্মদ আলী মুকিব
এবং আলহাজ্জ আবদুর রহমান
সম্মিলিতভাবে ঘোষণা দেন, আজ থেকে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি
ঐক্যবদ্ধ। পদ-পদবীর প্রতি নজর না দিয়ে জাতীয়তাবাদী শক্তির ঐক্যই প্রাধান্য পাবে।
তাঁরা
সকল নেতা-কর্মীগণকে একই মঞ্চে থেকে কাজ করার আহ্বান জানান। সৌদি
আরব পশ্চিমাঞ্চল বিএনপি ঐক্যবদ্ধ হওয়ায় শতশত প্রবাসী নেতা-কর্মী স্বস্থির নিঃশ্বাস
ছাড়েন। নিজেদের রেষারেষি
ভুলে জাতীয়তাবাদী দলের পতাকাতলে একসাথে কাজ করতে পারবে বলে
আনন্দিত ।গতকাল জেদ্দার একটি হোটেলে মতবিনিময় সবার সভাপতিত্ব করেন,আহাম্মদ আলী মুকিব
অনুষ্ঠানের প্রধান
অতিথি ছিলেন আলহাজ্জ আব্দুর
রহমান। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন, মোঃ নজরুল ইসলাম ও মোঃ শাহজাহান। বক্তব্য
রাখেন মনিরুজ্জামান তফন, এম এ আজাদ চয়ন সহ আরও অনেকে।









কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন