রনি মোহাম্মদ (লিসবন,পর্তুগাল): পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত মৌলভীবাজার জেলার বিপুল সংখ্যক
প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মধ্য দিয়ে অনুষ্টিত হয় মৌলভীবাজার জেলার এক
মতবিনিময় ও পরিচিতি সভা। পর্তুগালের লিসবনের স্থানীয় কাজা দা কবিলা হলরুমে
আয়োজিত উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় সভাপতিত্বে করেন বিশিষ্ট কমিউনিটি
ব্যাক্তিত্ব ব্যাবসায়ী জনাব
মোস্তফা উদ্দিন, তারুন্যের
অহংকার তরুন ব্যাবসায়ী জনাব হুসাইন আহমেদ এর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য
রাখেন জনাব মিজানুর রহমান সজল, জনাব মঞ্জুরুল ইসলাম,
জনাব খসরু মিয়া, জনাব সেলিম উদ্দিন,
জনাব আমীর সোহেল, জনাব পারভেজ খান,
জনাব আবদুর রশীদ, জনাব
জাকির হোসেন,
জনাব মজিবুর রহমান, নবীনদের মাঝে জনাব
আবদুল ওয়াহীদ, মুজাহিদুল ইসলাম, মোতাহের
সানি, রুবেল আহমেদ, সিদ্দিকুর নোভেল,
সুমন, সালা উদ্দিন, শাহীন মিয়া, মহসিন সহ
প্রমুখ। এই সময় বক্তরা
প্রথমে বিজয়ের মাসে মহান বীর শহীদদের আত্মত্যাগ অরজিত আমাদের বিজয়ের লাল সূর্যের
মুল্যায়ন করেন। তা ছাড়াও বক্তারা বলেন হয়রত শাহজালাল (র:) এর অন্যতম অনুসঙ্গী
হয়রত শাহ মোস্তফা (র:) এর স্মৃতি বিজড়িত মৌলভীবাজারের পুণ্যভূমি। মুক্তিযুদ্ধের
বী
র সেনানী হামিদুর রহমান এর রক্তস্মাত মৌলভীবাজারের মাটি। কমলগঞ্জ উপজেলার
সীমান্তবর্তী গ্রাম আমবাসায় চিরনিদ্রায় শায়িত আছে এই বীর সেনানী। বাংলাদেশের চা
শিল্পের ভান্ডার মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে রয়েছে ৯০টির বেশী চা বাগান।
দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাত এই জেলায়। তাই বাংলা
সংস্কৃতি ,ইতিহাস ঐতিহ্যের সাথে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে
পরিচয় করিয়ে দেয়া, সামাজিক কর্ম কান্ডের জন্য প্রবাসে
সকলের ঐক্যবদ্ধ থাকা
খুবই প্রয়োজন বলে মনে করেন বক্তারা। অতীতে আমরা সবাই ছিলাম
ঐক্যবদ্ধ, এখনো আমরা আছি ঐক্যবদ্ধ। কোনো বাদা বিপত্তি যেন
আমাদের প্রাচীর ভাংগতে না পারে, আমারা দেশের বাইরে সুদূর
প্রবাসে আমরা একে অন্যর সাথে যেন মাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি এই আশা এই প্রতাশ্যা
নিয়ে এক সাথে যেন চলতে পারি। অনুষ্টানের শেষে মহান রাববুল আল আমিন যেন আমাদের সবাই
কে ঐক্যবদ্ধভাবে একসাথে চলার তৌফিক দান করে প্রবাসী এবং দেশের সকলের সুখ-শান্তি
এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার জেলার জনাব
জাকির হোসেন।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন