বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব: ঢাকা শিক্ষা বোর্ড কারিক্যুলামে,বাংলাদেশী ব্যবস্থাপনায়
পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দায় ২০১৬ শিক্ষা-বর্ষের শিক্ষার্থীদের
হাতে
নতুন বই তুলে দেয়া হয়েছে ১০ জানুয়ারি, রবিবার। স্কুল প্রাঙ্গনে আয়োজিত বই
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল (শিক্ষা ও
শ্রম) জনাব মোহাম্মদ রেজা-ই-রাব্বি। অধ্যক্ষ রফিকুল ইসলাম ফারুকসহ স্কুল পরিচালনা পরিষদ সদস্যগণ এবং বই বিতরণ
কার্যক্রম পরিচালনা করেন। আজ মূলতঃ ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেণির
ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ
করা হয়। নতুন বই হাতে পেয়ে
খুশির জোয়ারে ভাসে কচি ছাত্রছাত্রীরা। ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির বই শীঘ্রই এসে পড়বে এবং চলতি সপ্তাহেই
ছাত্রছাত্রীদের মাঝে
বিতরণ করা যাবে বলে জানানো হয় কনস্যুলেটের পক্ষ থেকে। স্কুল পরিচালনা
পরিষদের পক্ষ থেকে নতুন বই প্রেরণের জন্যে মাননীয় শিক্ষামন্ত্রীসহ সরকারি সংশ্লিষ্ট সকল মহলকে
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রধান অতিথি কনসাল রেজা-ই-রাব্বি
ছাত্রছাত্রীদেরকে মেধাবী হিসেবে গড়ে উঠার
উপদেশ দিয়ে বোর্ড পরীক্ষায় স্কুলের ধারাবাহিক
ভালো ফলাফলের জন্যে শিক্ষকমন্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানান। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিজস্ব স্কুল-ভবন
নির্মানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যেও পরিচালনা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন