বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে
বাল্যবিবাহ প্রতিরোধ ও শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্টিত
হয়েছে। আজ দুপুরে উপজেলার মাথিউরা ইউনিয়নের জান্নাতুল উম্মাহ মহিলা দাখিল মাদ্রাসা
ও মাথিউরা সিনিয়র মাদ্রাসায় এই সভা অনুষ্টিত হয়। মাথিউরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত
এই উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন। মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব
উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী
কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত সভায় বক্তারা, বাল্যবিবাহ
একটি মারাত্মক ব্যাধি। বাল্যবিবাহের কারণে একজন মেয়ে শারিরীকভাবে যেমন ঝুঁকির মধ্যে
থাকে তেমনি বিবাহ পরবর্তি সময়ে বাচ্চাও মারাত্মক ঝুঁকির মধ্যে থাকে। তাই বাল্য বিবাহ
প্রতিরোধ করে মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য
সবাইকে একসাথে কাজ করার আহবান জানান বক্তারা ।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬
বিয়ানীবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্টিত
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন