রনি মোহাম্মদ,লিসবন,পর্তুগাল: বর্তমান সরকার জোর করে বিনা ভোটে
বাংলাদেশের জনগনের ওপর চেপে বসেছে_সেভ বাংলাদেশ পর্তুগাল। ২০১৩ সালের ৫ ই জানুয়ারি
প্রধন বিরোধী জোটকে
বাইরে রেখে ১৫৪ আসনে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত ঘোষনা করে চলমান
সরকার বাংলাদেশকে বিদেশীদের করদ রাজ্যে পরিনত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন
পর্তুগালের
রাজধানী লিসবনে সেভ বাংলাদেশ পর্তুগালের উদ্দোগে আয়োজিত ৫ই জানুয়ারি
'গনতন্ত্র হত্যাদিবসের প্রতিবাদ সভায়' বক্তারা। বিপুল সংখ্যক প্রবাসি বাংলাদেশী নেতৃবৃন্দের
উপস্থিতিতে
স্থানীয় কাজা দা কবিলা হলে সেভ বাংলাদেশ পর্তুগাল সংগঠনের আহবায়ক সোলেমান
মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম
আহবায়ক তাহের আহমদ, পর্তুগাল বিএনপির সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী এমদাদ মিয়া, সেভ
বাংলাদেশ পর্তুগালের দফতর সম্পাদক ওমর শরিফ, প্রচার সম্পাদক মোশারাফ হোসেন, মিডিয়া
সম্পাদক
মাহবুব সুয়েদ, বিএনপি নেতা হাজী এন্তাজ মিয়া, মুকিতুর রহমান সেলিম, আমিরুল
ইসলাম, সাবেক ছাএদল নেতা নাজমুল হুদা, আলা উদ্দীন সহ প্রমুখ। পর্তুগাল সময় রাত ৮টা
৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের এবং দেশাত্মবোধক গানমাধ্যমে প্রতিবাদ সভা শুরু।
দেশাত্মবোধক গান পরিবেশন করেন রুবেল হোসেন। ৫ জানুয়ারির একতরফা ও বিতর্কিত জাতীয় সংসদ
নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে পর্তুগালে ‘গণতন্ত্র
হত্যা দিবসে’ সভায় বক্তারা ক্ষমতাসীন আওয়ামী
লীগের সমালচনা করে বলেন, এই সরকার বাকস্বাধীনতা হরণ করেছে, দেশে এখন গুম খুন আর হামলা
মামলার রাজনীতি চলছে। এর ফলে দেশে রাজতন্ত্র কয়েম করার যে চেষ্টা আপনারা করছেন, তা
কোনো ভালো ফল বয়ে আনবে না। সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা দিয়ে দিচেছ, সত্য প্রকাশের
কারণে অনেক সাংবাদিককে কারাগারে রাখা হয়েছে। আবার অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে।
এসব হত্যাকান্ডে বিচার হচ্ছে না। তাই আপনাদের বলছি সঠিক এবং গণতন্ত্রের পথে আসুন। তা
না হলে দেশের জনগণ কখন জেগে উঠবে তা বলা যায় না। জনগণ একবার জেগে উঠলে তাদেরকে আর ঠেকিয়ে
রাখা যাবে না। তাই অবিলম্বে বাংলাদেশে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন অনুষ্টানের
দাবী করেন এবং বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে সর্বত্র দুর্বার আন্দোলন গড়ে তুলতে
আহবান জানান।সেভ বাংলাদেশ পর্তুগালের আহবায়ক সোলেমান মিয়া তার বক্তবে বলেন, দেশে ভোটারবিহীন
সরকারের বাকশালী শাসন চলছে। এই বাকশালী সরকাের কাছে জনগণ এখন জিম্মি। এ অবস্থায় অতীতের
সকল বিভেদ ভুলে ঐক্যের পতাকাতলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাকশালী সরকাের বিরুদ্দে
কাজ করতে হবে। প্রতিবাদ সভার শেষে দেশ ও জাতীর কল্যান কামনায় মোনাজাত করেন মার্তিম
মনিজ মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দীন।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন