বাহার উদ্দিন বকুল,জেদ্দা সৌদি আরব : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয়
কমিটি সৌদিআরব পশ্চিমাঞ্চল
কতৃক আয়োজিত "৫ই জানুয়ারির গনতন্ত্র হত্যা দিবস
"উপলক্ষ্যে আলোচনা সভা করেছে
। গত ৬ জানুয়ারী রাতে
জেদ্দার একটি হোটেলে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল
বিএনপি'র আহ্বায়ক আহমেদ আলী
মুকিব,সদস্য সচিব নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের
প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপি'র প্রধান উপদেষ্টা আলহাজ্জ আব্দুর রহমান।বক্তারা
অভিযোগ করে বলেন, গনতন্ত্র
হত্যা করে
কেউ ক্ষমতাই টিকে থাকতে পারেনি,আর এই সরকার ও বেশী দিন টিকে থাকতে পারবেনা। গুম খুন
নির্যাতন করে আর বেশী দিন ক্ষমতায় টিকিয়ে থাকতে পারবেননা।অবিলম্বে একটি নিরপেক্ষ
সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিয়ে যাচাই করুন কে ২০টি আসন পায়।আওয়ামীলিগ নাকি
বিএনপি। বিশেষ
অতিথিগণের মধ্যে মঞ্চে উপবিষ্ট
ছিলেন,সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী,আব্দুল মান্নান,জাফর
আহমেদ,এইচ এম সেলিম রেজা, গিয়াস উদ্দীন,এম এ আজাদ চয়ন,এরশাদ আহমেদ,কায়াস উদ্দিন,
মোঃশাহজাহান, বাহার উদ্দিন বাদল, আনোয়ার জাহিদ, মুফিজুল আলম, রৌশন জামিল
শিপু,ইসমাইল আজাদ স্বপন, ফয়েজ আহমেদ,রফিকুল ইসলাম জসিম, টিপু সুলতান সহ আরও অনেক নেতা
কর্মি।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন