মোঃ কামরুজ্জামান, ফ্রান্স
প্রতিনিধি: গত ৭ জানুয়ারী প্যারিসের দুপুর ১২ ঘটিকার সময় ১৮
এযারোঁদিসেমেন্ট /১৮ নং জেলার বারবেজ এলাকায় Rue De
La Goutte-d'Armor
রোড এ
অবস্হিত পুলিশ স্টেশনে একজন অস্ত্রধারী সন্ত্রাসী ঢোকার
চেষ্টা করে। জানা যায়, উক্ত সন্ত্রাসী আল্লাহ আকবর বলে
চিৎকার দিয়ে পুলিশ স্টেশনটিতে ছুরি হাতে হামলার চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে
হত্যা করে । উক্ত হামলাকারী একটি ফেক /ডামী বিস্ফোরক বেল্টও পরিহিত ছিলো বলে
স্বরাষ্ট্র
মন্ত্রনালয়ের মাধ্যমে জানা যায়| BFM TV এবং প্যারিসের
একটি প্রসিকিউটর এর অফিসের বরাত দিয়ে স্কাই নিউজ এর মাধ্যমে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং একটি ইসলামী রাষ্ট্র পতাকা ও আরবি
ভাষায় দায়িত্ব দাবি দিয়ে চিহ্নিত কাগজ উদ্ধার করা হয়েছে।হামলাকারীর সাথে কোন
পরিচয় পত্র না থাকায় তাৎক্ষনিক তার পরিচয় শনাক্ত করা যায়নি এবং শুধু মাত্র একজন
সন্ত্রাসীই ওই হামলার সাথে জড়িত ছিল। উল্লেখ্য গত বছর ঠিক একই দিনে প্যারিসের শার্লি
এব্দো অফিসে সন্ত্রাসী হামলা হয়েছিলো ।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন