এস,আলম,
মাদ্রিদ : বাংলাদেশ
এসোসিয়েশন ইন স্পেনের পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারন সভা
মাদ্রিদে অবস্থিত সংগঠনের কার্যালয়ে এবং পরবর্তীতে এ বিষয়ে এক জরুরী
ফরামর্শ সভা স্থানীয় এক রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। গত ৭ জানুয়ারি অনুষ্টিত সভায়
সর্বোচ্চ সংখ্যক স্পেন প্রবাসী সহ সাবেক চার সভাপতি ও সাধারন
সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে
এবং সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দরের পরিচালনায় বাংলাদেশীদের ঐক্যমতের ভিত্তিতে
প্রতিষ্টিত এক মাত্র এ সংগঠনটিকে গ্রহন যোগ্য ও গতিশীল
করার লক্ষে ব্যপক আলোচনা করা হয় । সাবেক সভাপতি এইচ এম রবিন,লিয়াকত হুসেন ,জিয়াউর রহমান খান ,সাবেক সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুন,মিজানুর
রহমান বিপ্লব সহ অনেকেই দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন । বক্তারা সকল
প্রবসীদেরকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের
উন্নয়নে ভূমিকা রাখা এবং মত বেধ ভুলে প্রবাসীদের কল্যানে কাজ করার আহবান জানান।
অনুষ্টানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ,চৌধুরী
মোজাম্মেল হক তারেক ,গোলাম মোস্থফা জাহাংগীর,শরিফ মনির ,মোখলেচুর রহমান দিদার,বাহার উদ্দিন,শাহাব উদ্দিন,এ কে এম জহিরুল ইসলাম,জাকির হুসেন,মিল্টন ভুইয়া কচি,দুলাল সাফা,জহিরুল ইসলাম নয়ন,আব্দুর রহমান,শিফার আহমেদ,সুহেল ভুইয়া,রিজভী আলম,আব্দুল কাইয়ুম মাসুক, ফজলে এলাহী,রমিজ উদ্দিন,আবু জাফর রাসেল,হুমায়ুন কবির রিগ্যান,ফয়সল ইসলাম,আবুল হুসেন,ফখরুল হাসান ,শামিমা আক্তার, এডভোকেট
তারিক হাসান,সেলিম মিয়া,নুর মিয়া সহ অনেকে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন