এস,আলম
মাদ্রিদ : শাহ জালালের
পুণ্যভুমী সিলেটের প্রবাসীরা বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, স্বাধীনতা যুদ্ধ্বের
সর্বাধীনায়ক এম এ জি ওসমানী, এম সাইফুর রহমান, এস এম কিবরিয়া
সহ দেশ বরন্য রাজনীতিবীদই শুধু নয় বৃটিশ পার্লামেন্টে
তথা সারা বিশ্বে আজ নেতৃত্ত্ব দিচ্ছেন এই সিলেটের কৃতি
সন্তানেরা । গ্রেটার সিলেট এসোসিয়েসন স্পেন কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ কথা বলেন। গত ১২ জানুয়ারি
মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে অনুষ্টিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল মামুন । সাধারন সম্পাদক
শিফার আহমেদের
পরিচালনায় বক্তারা গফফার চৌধুরীর ''লাঙ্গল টু লন্ডন'' বক্তব্যের তীব্র
প্রতিবাদ জানিয়ে বলেন শেখ মুজিবুর রহমানের অশেষ দয়ায় আজ লন্ডন বসে সরকারী
ভাতা পেয়ে বড় বড় উক্তি প্রকাশ করছেন । একজন শিক্ষিত ব্যক্তির পক্ষে তা কখনো মানান
সই নয় । এজন্য গাফফার চৌধুরীর একান্ত উচিত
সিলেট বাসীর কাছে ক্ষমা চাওয়া । এ সময় প্রতিবাদ
সভায় বক্তব্য রাখেন
সুহেল আহমেদ সামসু, উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, লুতফুর রহমান,আব্দুল কায়ুম মাসুক,
রিয়াজ উদ্দিন লুৎফুর, দবির তালুকদার, আবু জাফর রাসেল, মাহবুব আলম ,হুমায়ুন কবির রিগ্যান
,চায়াদ আহ্মেদ, সাইফুল আলম, মিসবাহ উদ্দিন, সানুর মিয়া ছাদ,শিফার আহমেদ, আমিন চৌধুরী,
সহ অনেকেই। বক্তারা বর্তমানে বাংলাদেশে কিছু সংখ্যক সংখ্যালগুদের দৃষ্টি আকর্ষন করে বলেন ১৫ কোঠি মুসলমানদের দেশ বাংলাদেশে পবিত্র গ্রন্থ কোরআন
শরিফ অবমাননা করার শাহস দেখানো কারো জন্য শুভনীয় হবেনা ।সকল কে শান্তির ধর্ম ইসলামের বিরুদ্ধে অবস্হান কারীদের ধিক্কা গ্রহন করার আহবান জানানো
হয়। এক মাসের জন্য সভাপতি ও সাধারন সম্পাদক স্পেনের বাহিরে অবস্হান
কালে সংগঠনের
দায়িত্ত্ব পালন করবেন
সভাপতি সুহেল আহমেদ সামসু ও সাধারন সম্পাদক দবির তালুকদার।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন