জনপ্রিয় ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান সাংবাদিকদের
বলেছেন, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ—এটি একটি ভয়ংকর উক্তি। ঔদ্ধত্যের চরম পর্যায়ে গেলে
শুধুমাত্র এমন উক্তি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য করতে পারেন। আজ শনিবার রাজধানীর
ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের নির্যাতনের শিকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের
পরিচ্ছন্নতা কর্মকর্তা বিকাশকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মিজানুর রহমান।
এ সময় তিনি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বি এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা
বিকাশ এই দুজনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ
জানান। জাতীয়
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান সংবাদিকদের বলেন, ‘যখন একজন পরিচ্ছন্নতা কর্মকর্তাকে
তাঁর নিজের পরিচয় দেওয়া সত্ত্বেও তাঁকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং সেখানে উক্তি
করা হয়েছে যে, জানিস না মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ। আমার মনে হয় এই উক্তিটি
একটি ভয়ংকর উক্তি। এটা ঔদ্ধত্যের চরম পর্যায়ে গেলে শুধুমাত্র এমন উক্তি আইনশৃঙ্খলা
বাহিনীর কোনো সদস্য করতে পারে।’ মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা
কিন্তু লক্ষ করছি যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে একধরনের দায়মুক্তির একটা
ভাব যেন তাদের গ্রাস করেছে। তাঁরা মনে করছেন যে, তাঁরা অপরাধ করে, অন্যায় করে, মানুষকে
অত্যাচার-নির্যাতন করে পার পেয়ে যাবেন এবং তাঁদের কোনো কিছু করা হবে না বা তাঁদেরকে
স্পর্শ করা হবে না। এই ধারণা থেকে কিন্তু আমাদের মুক্ত হতে হবে এবং বিশেষ করে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর
দৃষ্টি আকর্ষণ করে তাঁর কাছে অনুরোধ করব যে আপনি অন্তত পক্ষে এই দুটি ক্ষেত্রে, বাংলাদেশ
ব্যাংক কর্মকর্তা রাব্বি এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা বিকাশ এই দুজনের
ক্ষেত্রে, অন্ততপক্ষে আপনি দৃষ্টান্ত রাখুন এবং প্রমাণ করুন যে, আইন সবার জন্য সমানভাবে
প্রযোজ্য হবে।’ গতকাল শুক্রবার
রাতে শুক্রবার যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা
কর্মকর্তা বিকাশকে ছিনতাইকারী সন্দেহে পেটান পুলিশ সদস্যরা। এর আগে গত ৯ জানুয়ারি রাতে
মোহাম্মদপুরের তাজমহল রোডে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইয়াবা ব্যবসায়ী সন্দেহে
গাড়িতে উঠিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বিকে নির্যাতন করে পুলিশ। দুটি ঘটনায়
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট এলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে
পুলিশ।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ—ভয়ংকর উক্তি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন