বকুল খাঁন,মাদ্রিদ
: বিশ্বমানবতার হেদায়াতের দিশারী ছিলেন আমাদের প্রিয় নবী (সঃ)।বিশ্বকে
তিনি উপহার হিসেবে দিয়ে গেছেন এক মহান আদর্শ ও কল্যাণকর সমাজের জীবন বিধান। তাঁর জীবন
ও
আদর্শ শত শত বছর ধরে মানবজাতিকে সঠিক পথের নির্দেশনা দিচ্ছে। , আজ সমগ্র বিশ্বে মুসলমানরা
অত্যাচারিত, নিপীড়িত ও নির্যাতিত। এর পেছনে মূল কারণ হচ্ছে মহানবী (সঃ) এর
আদর্শ
থেকে বিচ্যূতি। বিশ্বমানবতার
মুক্তির দূত রাহামাতুল্লিল আল-আমিন হযরত মুহাম্মদ (সঃ) এর ওয়ালাদাত শরীফের মাস মাহে
রবিউল আওয়াল।,পতি বছরের মতো এ মাসে দুনিয়ার চতুর্দিকে নবী প্রেমিকেরা উদযাপন করেন পবিত্র
ঈদে মিলাদুন্নবী (সঃ)। এরই ধারাবাহিকতায় স্পেনের মাদ্রিদে
হজ্ররত শাজালাল লতিফিয়া কালচারাল
সেন্টার পরিপূর্ণ ভাব-গাম্ভির্য, শ্রদ্ধা ও ব্যাপক আয়োজনের মাধ্যমে গত ৫ জানুয়ারী
সোমবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, সর্ব ইউরোপিয়ান আল ইসলার সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাক।মাওলানা খলিলুর রহ্মানের
পরিচালনায়, আরও বক্তব্য রাখেন,মাওলানা হোসেন, এ কে এম জহিরুল ইসলাম, সিপার উদ্দিন
আহমেদ, ইসলাম উদ্দিন,মাওলানা আতিকুর রহমান প্রমুখ।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন