বাহার উদ্দিন বকুল,জেদ্দা,সৌদি আরব : সৌদি আরবে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জেদ্দা-মক্কার বিভিন্ন রাজনৈতিক
ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের
নেতা-কর্মীগণসহ সাধারণ প্রবাসীগণ অনুষ্ঠানে যোগদান করেন।
ভাষা শহীদদের শোকে বুকে কালো বেজ এবং মাথায় শহীদ মিনার খচিত ব্যান্ড বেঁধে ভাবগাম্ভীর্যে ¤্রয়িমান
ছিলেন উপস্থিত সকলে। মহান ভাষা আন্দোলনে আত্মবলিদানকারী ভাষা শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি,
রবিবার সকাল ৮টায়, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট
প্রাঙ্গণে
শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। জাতীয় পতাকা অর্ধনমিত
রেখে উত্তোলন করেন কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করীম। তাঁকে সহায়তা করেন কনস্যুলেট
কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। কাউন্সিলর আজিজুর রহমানের সঞ্চালনায়
দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করা হয়।
অতঃপর মহামান্য রাষ্ট্রপতির
বাণী, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী
এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন
যথাক্রমে কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, কাউন্সিলর মোঃ মোকাম্মেল
হোসেন, কনসাল মোঃ
জহিরুল ইসলাম এবং কনসাল মুহাম্মদ রেজাই রাব্বি। অতঃপর ভাষা শহীদগণসহ সকল শহীদ,
জাতির জনক এবং দেশ ও জাতির
কল্যাণ কামনা
দোয়া ও মোনাজাত করা হয়। সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যে কনসাল জেনারেল
এ.কে.এম শহিদুল করীম বায়ান্নের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ভাষা
আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানসহ
জেল-জুলুম ও নির্যাতনের কথা তুলে ধরেন।
শৃঙ্খলা ও যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালনে সহায়তার জন্যে তিনি বীর মুক্তিযোদ্ধা,
বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সমাজিক সংগঠন,
এবং বাংলা ও ইংরেজি স্কুল সমূহের প্রশংসা করেন ও আন্তরিক ধন্যবাদ
জানান। ভাষা শহীদদের সম্মানে কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের পক্ষ থেকে অস্থায়ী
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড
কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, (বাংলা
মাধ্যম), বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল,
(ইংলিশ মাধ্যম), আওয়ামী পরিষদ, আওয়ামী ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক
লীগ, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু
স্মৃতি সংসদসহ জেদ্দাস্থ আওয়ামী পরিবারের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ
করে বৃহত্তর কুমিল্লা সমিতি, রিপোর্টার্স এসোসিয়েশন এবং ব্রাহ্মণবাড়িয়া
স্পোটিং ক্লাব।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন