বাহার উদ্দিন বকুল, জেদ্দা,সৌদি আরব: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংলিশ সেকশন), জেদ্দার আইজিসিএসই ২০১৫ পরীক্ষায় উত্তীর্ণ ২২০ জন ছাত্রছাত্রীর
গ্রেজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে ১৬
ফেব্রুয়ারি, শুক্রবার
সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট
জেনারেল-এর কনসাল জেনারেল এ.কে.এম শহিদুল করীম। বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন সৌদি
ফরেন মিনিষ্ট্রি কর্মকর্তা সামি জে. আবদুল্লাহ, কনসাল
মুহাম্মদ রেজাই রাব্বি, অধ্যক্ষ ড. আবদুল বাকি, স্কুল গভর্নিং বোর্ড ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ, সদস্য ইয়াহিয়া চৌধুরী,
মোহাম্মদ ইলিয়াস,
ডা. মাহবুব উল্লাহ, আতিকুল ইসলাম আলভী
এবং মুসা খান। উপাধ্যক্ষ আবদুল কাইয়ূম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনায় ছিল পবিত্র
কুরআন থেকে তেলাওয়াত। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আবদুল বাকি। শুভেচ্ছা বক্তব্য
রাখেন মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিগণ।
আইজিসিএসই ২০১৫ পরীক্ষায় উত্তীর্ণ
ছাত্রছাত্রীদের হাতে সনদপত্র, ক্রেষ্ট এবং স্বর্ণপদক তুলে
দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ। ৮টি এবং ৯টি বিষয়ে ষ্টারমার্ক প্রাপ্ত
ছাত্রছাত্রীদেরকে স্বর্ণপদক,ক্রেষ্ট এবং সনদপত্র দিয়ে
সম্মাননা প্রদান করা হয়েছে। এরা হচ্ছেন মালিহা মোর্শেদ মীর,
ওয়াফি সরকার, খালেদ বিন জিয়া, তাহমিদ হোসেইন, শেখ মুহাম্মদ ইব্রাহিম,
জেহাদ, সুমাইয়া আলমেস আলী এবং সরাহ শেখ।
৫টি, ৬টি এবং ৭টি বিষয়ে ষ্টারপ্রাপ্ত ছাত্রছাত্রীদেরকে
ক্রেষ্ট ও
সনদপত্র প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তৃতায় কনসাল জেনারেল
এ.কে.এম শহিদুল করীম পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন জানিয়ে বলেন,
অধিক বিষয়ে ষ্টারমার্ক অর্জন করে
ছাত্রছাত্রীরা নিজেদের মেধার
স্বাক্ষর রাখছে এবং স্কুলের সুনাম বয়ে আনছে। প্রতিটি ছাত্রছাত্রীকে মেধাবী এবং
সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন তিনি। তিনি ধন্যবাদ জানান শিক্ষক এবং
অভিভাবকগণকে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের পিতা-মাতার অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত
হয়। নৈশভোজের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন