আব্দুল
করিম,প্যারিস,ফ্রান্স : সদ্য প্রয়াত ফ্রান্স আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,স্টার্সবুর্গ আওয়ামীলীগ
সভাপতি জাকির হোসেন ভূঁইয়া জানু স্মরণে মিলাদ ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী
শুক্রবার বাদ জুম্মা প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত অভারভিলা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয় । ফ্রান্সে বসবাসরত বৃহত্তর নোয়াখালী আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের
পূর্বে জাকির হোসেন ভুইয়া জানুর কর্মময় জীবনের স্মৃতি রোমন্তন করেন, ফ্রান্সে নিযুক্ত
বাংলাদেশ দুতাবাসের হেড অব চ্যেন্সরী হযরত আলী খান,আমিও
ভয়াজের চেয়ারম্যান এইচ এস হায়দার,গ্রেটার
নোয়াখালী ফোরামের সভাপতি এম এ তাহের,ফ্রান্স বিএনপির সভাপতি সাইফুর রহমান,ফ্রান্স আওয়ামীলীগের
সহ হভাপতি ওয়াহিদ ভার তাহের,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,মসজিদ
কমিটির সভাপতি সালেহ আহমদ,ব্যবসায়ী কামাল উদ্দিন,মিজানুর রহমান মিন্টু, সাইফুল ইসলাম,শাহাব
উদ্দিন,ফারুক হোসেন,আব্দুল আজিজ প্রমুখ। এ সময় প্যারিসের বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তারা
উপস্থিত ছিলেন। পরে জাকির হোসেন ভূঁইয়া জানু ,কুতুব উদ্দিন জিকুর পিতা ও অসুস্থ ফ্রান্স
বিএনপির সহ সভাপতি শাহেদ আলীর আশু রোগ মুক্তিতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও
দোয়া পরিচালনা করেন মসজিদের এমাম আব্দুস শহীদ ও খতিব নুরুল ইসলাম।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন