অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন,
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কেউ
যদি বাড়াবাড়ি করে, সে যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না। নির্বাচন কমিশনের প্রতি
আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে যা যা করা দরকার তাই করবেন। এ ক্ষেত্রে
শেখ হাসিনা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন।আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট
বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মহান ‘স্বাধীনতা উৎসব-২০১৬’ উপলক্ষে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত আলোচনা
সভায় নাসিম এসব কথা বলেন। খবর বাসসের। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে
সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের অধীনে
সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে এবং হবে। শেখ হাসিনা সব সময় সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এ দেশকে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদ মুক্ত রাখা। কারণ
৩০ লাখ মানুষ জীবন দিয়ে এবং দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে।
তাই এ দেশের মাটিতে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের কোনো স্থান হতে পারে না।আওয়ামী লীগের
উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন খান আলমগীর মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এই
স্বাধীনতা উৎসবের শুভ উদ্বোধন করেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন