অনলাইন
ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন,
দেশে ২০১৪ সাল থেকে ‘গণতন্ত্র গণতন্ত্র’ খেলা চলছে, ‘নির্বাচন নির্বাচন’ খেলা চলছে। নির্বাচন কমিশন বসে
আছে সরকারের নির্দেশ পালন করার জন্য। ২২ জন মারা যাওয়ার পরও তারা বলছে নির্বাচন সুষ্ঠু
হয়েছে।স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন
মিলনায়তনে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন।মির্জা ফখরুল
বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নষ্ট রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন।
তাঁর দেওয়া প্রস্তাবগুলোর আলোকে একটি সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।কুমিল্লা
ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে সবাইকে
সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কুমিল্লা আজ জেগে উঠেছে। বাংলাদেশও
জাগবে।মির্জা ফখরুল অভিযোগ করেন, সারা দেশে এখন কেউ নিরাপদ নয়। কিছুদিন আগে দেশের বিভিন্ন
জায়গায় একের পর এক শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কুমিল্লায় একটি নিরাপদ জায়গায় একটি
মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন নারী সংগঠনসহ
বিভিন্ন সংগঠনকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।১৯৭১ সালের মতো ভীতিকর পরিস্থিতি বিরাজ
করছে দাবি করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৪৫ বছর পর দেশ আবারও ভয়াবহ পরিস্থিতির
মধ্যে পড়েছে। সংবাদপত্রের স্বাধীনতা নেই। গণতন্ত্র ভূলুণ্ঠিত। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী
কমিটির সদস্য মওদুদ আহমেদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বিচার বিভাগীয়
তদন্ত দাবি করেন।
পরে ঘোষণা দেওয়া হয়, কাল শনিবার বিকেলে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের হবে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।
পরে ঘোষণা দেওয়া হয়, কাল শনিবার বিকেলে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বের হবে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও ভাইস চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য দেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন