আব্দুল
করিম,প্যারিস,ফ্রান্স
: বাংলাদেশ ইয়থ ক্লাব ফ্রান্সের সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা)
সহকারী কোষাধ্যক্ষ শরিফ আল মোমিনের পিতা সদ্য প্রয়াত
হাজী ফজলুল কবিরের মাগফেরাত কামনা
করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা ওভারভিলা বাংলাদেশী
জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম আব্দুস শহীদ ও খতিব নুরুল
ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন. ফ্রান্স আওয়ামীলীগের
সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের,বাংলাদেশ ইয়থ ক্লাব ফ্রান্সের সভাপতি শরিফ আল মোমিন,সাধারণ
সম্পাদক টিএম
রেজা,প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির,অমর গাজী,কামাল মিয়া
প্রমুখ। পরে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত সোমবার বার্ধ্যক্য
জনিত কারনে চট্টগ্রামের পাহাড়তলীস্থ নিজ বাড়ীতে মরহুম হাজী ফজলুল কবিরের ইন্তেকাল হয়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন