আব্দুল করিম,প্যারিস,ফ্রান্স: বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন
ফ্রান্সের সদ্য ঘোষিত কার্য নির্বাহী
পর্ষদের সভাপতি আব্দুস সালাম অব্যাহতি প্রদান করেছেন। শনিবার
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, গত
৬ ফেব্রুয়ারী রোববার আমার প্রাণপ্রিয় সংগঠন বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি
হিসেবে সকলের সমর্থনে আমাকে নির্বাচিত করা হয়। সকলের সমর্থনের প্রতি তিনি শ্রদ্ধা রেখে
বলেন,আমার শারীরিক ও ব্যক্তিগত বিভিন্ন সমস্যা থাকার কারণে এই মহান দায়িত্ব পালন করা
সম্ভব নয়।বিদায় আমি স্ব- ইচ্ছায় এই পদ থেকে অব্যাহতি প্রদান করলাম। তিনি আরো জানান,
ফ্রান্সে অবস্থানরত বিশ্বনাথবাসির প্রানপ্রিয় সংগঠন বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের যে
কোনো সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ডে আমি সদা সচেষ্ট থাকবো। তিনি জানান, আমি বিশ্বাস
করি বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্স একটি বৃহৎ সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিশ্বনাথ
উপজেলা ও প্রবাসে অবস্থানরত প্রবাসীদের উন্নয়ন করা সম্ভব। আমার এই অব্যাহতি সকলের মনে
কষ্ট দেবে। অ জন্য আমি সকলের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা আমার
এই সমস্যা গুলো ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন