প্রেস
বিজ্ঞপ্তি : রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজারের
উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
করেছে। বুধবার বিকেল ৩টায় পৌরশহরের নিদনপুর সুপাতলা সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষার্থীদের মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি রোঃ জুবায়ের আহমদের
সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া। সুপাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি
নোমান উদ্দিনের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী শামছুল ইসলাম,রোটারী ক্লাব অব বিয়ানীবাজার’র প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ ফখর উদ্দিন, পিপি রোটারিয়ান গৌছ উদ্দিন আহমদ খোকা,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনতা দাস, ক্রীড়া সংগঠক জুনেদ খাঁন ও মোঃ এনাম হোসেন। এছাড়াও আয়োজিত
অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজারের সাবেক সভাপতি পিপি রোঃ ফয়ছল আহমদ, পিপি রোঃ হাজী মাহবুবুর রহমান, রোঃ লোকমান খন্দকার,রোঃ শাহনুর আলম রেজা,রোঃ
খায়রুজ্জামান ইমরান প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক রোঃ সিদ্দিক আহমদের সঞ্চালনায়
আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের এডিটর সাংবাদিক রোঃ সুফিয়ান আহমদ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন