আব্দুল
করিম,প্যারিস,ফ্রান্স : বিশ্বনাথের উন্নয়নে
আমরা অঙ্গীকারবদ্ধ ,এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের নতুন
কমিঠি ঘোষিত হয়েছে।৬ ফেব্রুয়ারী রোববার বিকেলে
প্যারিসের লাসাপিলের একটি হলে
সংগঠনের আলোচনা সভা শেষে ২০১৬-২০১৮ সালের জন্য কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়। সংগঠনের
প্রধান উপদেষ্ঠা দেলোয়ার হোসেন কয়েছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের
পরিচালনায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনায় এ সময় বক্তব্য
রাখেন, সংগঠনের সভাপতি মফিজ আলী,সহ
সভাপতি কানু মিয়া,আব্দুস সালাম,ছালিক
মিয়া,মিজানুর রহমান,ইকবাল হোসেন
জগলু,ইরশাদ হোসেন,ছালিক মিয়া,সাজ্জাদুর রহমান,ফরহাদ হোসেন,শামসুল ইসলাম,রায়হান আহমদ,মতিউর রহমান,রিপন,আবজল
হোসেন,ইসতিয়াক আহমদ,আখদ্দস আলী,আতিক উদ্দিন প্রমুখ। পরে সংগঠনের ২০১৬-২০১৮ সালের জন্য কার্যনির্বাহী
পর্ষদ গঠন করার প্রারম্ভে আব্দুস সালামকে সভাপতি,কানু
মিয়াকে সিনিয়র সহ সভাপতি ,ইকবাল হোসেন জগলুকে সাধারণ
সম্পাদক করে ৫ সদস্যের একটি কার্য নির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়। কমিঠিদ্বয়
পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। কমিঠি প্রকাশ করেন সংগঠনের প্রধান
উপদেষ্ঠা দেলোয়ার হোসেন কয়েছ।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন