জনপ্রিয় ডেস্ক.বলিউড সুপারস্টার সালমান
খানের ভাই আরবাজ খানের সহধর্মিণী মালাইকা অরোরা খানকে বলিউডে আইটেম কন্যা হিসেবেই
বেশি পরিচিত। তার সঙ্গে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের
নামটা দেখে নিশ্চয়ই চমকে গেছেন অনেকে। জানা
গেছে, ঢাকার একটি ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে ভারতের মুম্বাই
থেকে আসছেন মালাইকা। ২৮ নভেম্বর ঢাকায় পা রাখবেন তিনি। এদিন সন্ধ্যায় রাজধানীর
হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে ‘পন্ডস
প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে
আয়োজিত ফ্যাশন শোতে বাহারি পোশাক পরে হাঁটতে দেখা যাবে ৪১ বছর বয়সী এই
অভিনেত্রীকে। এই আয়োজনে শো স্টপার হিসেবে অংশ নেবেন শিশিরও।
এ ফ্যাশন শোতে অংশ নিতে তাদের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন র্যাম্প মডেলও ক্যাটওয়াক করবেন। আয়োজকরা জানান, ডিজাইনারদের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দুই বছর ধরে ‘দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে।দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি অন্য দেশের মডেলরাও এখানে অংশ নেন। ডিজাইনারদের উৎসাহ দেওয়ার জন্য মালাইকা অরোর খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফ্যাশন শো শেষেই ভারত ফিরে যাবেন মালাইকা।
ঢাকায় মালাইকাকে
সামনে থেকে দেখা ও তার সঙ্গে ছবি তোলার সুযোগ দিতে অন্যরকম উদ্যোগ নিয়েছে
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। ‘পন্ডস মিট
মালাইকা’ শিরোনামের এই প্রতিযোগিতায় অসংখ্য মানুষ
অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে দুই বিজয়ী বন্ধুদের সঙ্গে এনে মালাইকাকে দেখার সুযোগ
পাবেন।
এ ফ্যাশন শোতে অংশ নিতে তাদের পাশাপাশি বাংলাদেশের বেশ কয়েকজন র্যাম্প মডেলও ক্যাটওয়াক করবেন। আয়োজকরা জানান, ডিজাইনারদের জন্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে দুই বছর ধরে ‘দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে ফ্যাশন শোর আয়োজন করা হচ্ছে।দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি অন্য দেশের মডেলরাও এখানে অংশ নেন। ডিজাইনারদের উৎসাহ দেওয়ার জন্য মালাইকা অরোর খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফ্যাশন শো শেষেই ভারত ফিরে যাবেন মালাইকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন