জনপ্রিয় ডেস্ক : বাংলাদেশে হরতালের
নামে কোনো সন্ত্রাস করলে বিএনপির সব নেতাকে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি
দিয়েছেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল
ইসলাম। আজ(রোববার) বিকেলে বঙ্গবন্ধু
অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। বিএনপির
নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ২৯ ডিসেম্বর সোমবার হরতাল আহ্বান করায় এ সভার আয়োজন করেছে
ঢাকা মহানগর আওয়ামী লীগ। কামরুল
বলেন,'বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি
মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করা হয়েছে। আরো দু-একজন গ্রেফতার হবে। আগামীকাল
(সোমবার) হরতালের নামে কোনো সন্ত্রাস করলে বিএনপির সব নেতাকেই গয়েশ্বর ও আলালের
পরিণতি হবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। এসময় নেতা-কর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক
কামরুল ইসলাম বলেন, 'হরতাল দিয়ে তারা (বিএনপি) আবারো নৈরাজ্য করতে
চায়। রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, জনগণের
জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার। আমাদের মাঠে থাকতে হবে এবং বিএনপি মাঠে নামলে
ব্যবস্থা নিতে হবে। কী ব্যবস্থা নেবেন, এটা আপনারা বুঝে
নিন। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট।' বিএনপি নেতারা যে ভাষায় কথা বলবে, সে ভাষাই জবাব দেয়া হবে
বলেও জানান খাদ্যমন্ত্রী।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
বিএনপির সব নেতাকে গ্রেফতার করা হবে: কামরুলের হুঁশিয়ারি
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন